ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: আরটিভি

ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক। তার পরিবারের সহায়তায় ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ জেলা পরিষদের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেজওয়ান ইসলাম মুকুলের ছেলে সাজিদ হাসান রিয়ানের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

এর আগে সাবেক ছাত্রদল নেতা মুকুলের ইজিবাইক চালিয়ে সংসার চালানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে এলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

স্কুলজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেজওয়ান ইসলাম মুকুল। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। তবে সময়ের ব্যবধানে রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হয়েও জীবিকার তাগিদে বেছে নিতে হয়েছে ইজিবাইক চালানোর পেশা। পরিবারের খরচ মেটাতে এখন প্রতিদিন ইজিবাইক চালিয়ে উপার্জন করছেন তিনি। মুকুল কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে।

রেজওয়ান ইসলাম মুকুল বলেন, একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমানে পরিবারের ভরণপোষণের জন্য ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছি। জেলা পরিষদের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আমি কৃতজ্ঞ। এ সহায়তা আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, রেজওয়ান ইসলাম মুকুল একসময় ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন বিষয়টি জানার পর তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
ডিসেম্বর ঘিরে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে।
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন ছেলে, আর স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
মজুরি বোর্ডের সভা স্থগিত, ফের রণক্ষেত্র গাজীপুর
মজুরি বোর্ডের সভা স্থগিতের খবরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সোমবার (১৬ নভেম্বর) বিকেল চারটার পর কারখানা ছুটি হলে বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের অবরোধে অচল হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা এগিয়ে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয় মহানগরীর নাওজোর এলাকা। সংঘর্ষে বিজিবি কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মজুরি বোর্ডের সভা স্থগিত, ফের রণক্ষেত্র গাজীপুর
নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের
বরগুনা সদর থানায় নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুর লিখিত অভিযোগ করেছেন। 
নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের
লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো লাগিয়ে মাশুল দিলো উলিপুরের তিন প্রতিষ্ঠান
বিএসটিআইয়ের লাইসেন্স নেই, অথচ পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছিল সংস্থাটির লোগো- এমন অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে তিন মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো লাগিয়ে মাশুল দিলো উলিপুরের তিন প্রতিষ্ঠান
আরও পড়ুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
ক্রেতা সেজে মোটরসাইকেল চুরির চেষ্টা, যুবককে বেদম পিটুনি