ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালন

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: আরটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রোববার (১৫ নভেম্বর) দিন ও রাতব্যাপী ভাবগাম্ভীর্য' ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে।

দীর্ঘ ১৫ বছর ধরে প্রত্যন্ত এ গ্রামটিতে প্রতিষ্ঠিত লালন আখড়ায় লালনবাণীসহ লালন চর্চার কার‌্যক্রম পরিচালনা করা হয়। এবারো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও সাধুদের আগমনের মাধ্যমে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ এর মাধ্যমে পালিত হল লালন সাঁইজির তিরোধান দিবস।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আয়োজকরা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত এই স্থানটিতে ২০১১ সাল থেকে প্রত্যক বছর বাংলা কার্তিক মাসের শেষ রবিবার ভক্ত ও সাধুসন্নাসীদের আগমনের মাধ্যমে বাৎসরিক মিলন মেলা আয়োজন করা হয়। মিলন মেলাকে ঘিরে বসে জাঁকজমকপূর্ণ গ্রামীণ মেলা। স্থানীয় সাধু ছালেক শাহ প্রয়াত লালন সাঁইজির নামে ১০শতক জমি ওয়াকফ করে গড়ে তুলেছেন ‘লালন আখড়াবাড়ি।’ এখন সেই আখড়াবাড়ি পরিণত হয়েছে তীর্থস্থানে। কুষ্টিয়ায় লালন উৎসব পালনের পর কুড়িগ্রামে বসে এই লালন তিরোধান দিবস। দিনে বসে মেলা, সন্ধ্যার পর সাধু সঙ্গদের পরিবেশনায় রাতভর চলে ভাব-সংগীতের আসর। এই আসরে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের লালন ভক্ত, বাউল ও অনুরাগীরা।

সন্ধ্যায় ভাবসঙ্গিতের আসর উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা বিএনপির সদস্য ও সাংস্কৃতিক সংগঠক আলতাফ হোসেন, জেলা জাসাস আহ্বায়ক আহসান হাবীব সজিব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন অ্যাকাডেমির সভাপতি আবু নঈম, কুড়িগ্রাম লালন অ্যাকাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল।

এর আগে বিকেলে লালনের সেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান।

রাজশাহীর বাউল দুলাল শাহ জানান, লালন শাহ মতাদর্শ দিয়ে গেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা সাধু সঙ্গের পদধূলি নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউসুফ আলমগীর।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান জানান, এখানে বিভিন্ন জেলা থেকে সাধুরা এসেছেন। আগামীতে আমরা দেশের দ্বিতীয় চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

কুড়িগ্রাম লালন আখড়ার সাধারণ সম্পাদক নুরনবী জানান, কুষ্টিয়ায় অনুষ্ঠানের পর আমাদের এখানে দ্বিতীয় জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা এখানে ছুটে আসেন প্রাণের টানে। আমরা আগামীতে দুদিনব্যাপী লালন তিরোধান দিবস পালনের উদ্যোগ নেব।

কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ বলেন, লালনপ্রিয় লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ বছর ধরে এই আখড়াটি পরিচালনা করে আসছি। এবার প্রথম জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রশাসনের লোকজন ও পুলিশ বিভাগ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আখড়ার সামনের রাস্তা সংস্কার ও পুকুরটি ভরাট করলে এখানে স্বাচ্ছন্দ্যে সারা দেশের মানুষ এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
ত্রিদেশীয় শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
নাটোরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
পাবনার সুজানগরে চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতঙ্কিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাপের ফণা তোলা আর সাপুড়েদের বিচিত্র কলাকৌশল দেখতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত মানুষ।
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়
আরও পড়ুন
গাঁজা-বিদেশি মদ রান্নাঘরে লুকিয়েও পার পেলেন না বাহাদুর
৩ মাসে ধরে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান
কুড়িগ্রামে বিপুল মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৭
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন