ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে অভিযুক্ত থমাস মার্কেল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাড়িতে বন্দি থাকার শর্তে পরা পায়ের বৈদ্যুতিক নজরদারি যন্ত্র খুলে ফেলায় এ নির্দেশ দেন আদালত।

ব্রিটিশ রাজবধূ মেগান মার্কল । ছবি: সংগৃহীত

৮২ বছর বয়সী থমাসের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের ছবি রাখার অভিযোগে একটি ফৌজদারি মামলা হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) গ্রেপ্তারের পর তাকে বাড়িতে বন্দি থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছিল। তবে সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি পায়ের নজরদারি যন্ত্রটি খুলে ফেলেন। পরে আদালত তার মুক্তির আদেশ বাতিল করে বিনা জামিনে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত তার দ্রুত চিকিৎসা পরীক্ষা ও মানসিক সক্ষমতা যাচাইয়েরও নির্দেশ দিয়েছেন। এদিকে, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন মেগান। ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের আগে থেকেই বাবার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
এআই নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন এম জন হ্যারিসন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সমকালীন বিশ্বসংকট ও ভবিষ্যতের বিপর্যস্ত ব্রিটেনের চিত্র নিয়ে লেখা উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন।
এআই নিয়ে উপন্যাস লিখে বুকার পুরস্কার জিতলেন এম জন হ্যারিসন
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেন শিক্ষক, অতঃপর...
যুক্তরাজ্যের একটি আবাসিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকের বিরুদ্ধে এক বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে ডেরেক বার্কার নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেন শিক্ষক, অতঃপর...
আরও পড়ুন
দেশের সব কারাগারের জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে ৭ দফা
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু
দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক