ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

অন্যদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে. এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে মালটারর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পালানোর সময় অভিযুক্ত মোতলেব মন্ডলকে আটক করেছে পুলিশ।
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল।
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
আরও পড়ুন
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুবিতে মানববন্ধন
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’