
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে. এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানা এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে তার অফিসের আসবাবপত্র বের করে ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। এই ক্লিনিকের নিচতলায় এমপি ডা. কে. এম বাবরের ব্যক্তিগত একটি অফিস ছিলে। এ ঘটনার পর ওই ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যায়।
এছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরটিভি/এমএইচজে




