
যুক্তরাষ্ট্রে ১ মিলিয়ন ডলারের লটারি জেতার কয়েক দিন পরই গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বোস্টনের একটি এলাকা থেকে তাকে আটক করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
আটক ব্যক্তি এল সালভাদরের নাগরিক আরিয়েল ভেলাসকেজ-মোরালেস। তিনি ২০১৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরের বছর তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তিনি দেশটিতে থেকে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১০ ডলারে কেনা লটারির টিকিটে জিতে তিনি কর কাটার আগে এককালীন ৬ লাখ ৫০ হাজার ডলার পান। তবে এই অর্থ তিনি নিজের কাছে রাখতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলা পর্যন্ত কর্তৃপক্ষের হেফাজতে রাখা হবে।
সূত্র: এবিসি সেভেন এনওয়াই
আরটিভি/জেএমএ


