ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
উদ্ধারকৃত মালামাল। ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, শটগান ও এয়ারগানের বিপুল পরিমাণ গুলিসহ সুন্দরবনের জলদস্যুর দুই সহযোগীকে আটক করেছে এসআরবি-৬। এ সময় পলাতক এক জলদস্যু নেতার বাড়ি থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) এসআরবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কয়রা থানাধীন ৫নং কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এ ঘটনায় পলাতক রয়েছেন জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়। তিনি কয়রার মহরালী পাড়ের ছেলে।

এসআরবি-৬, স্পেশাল কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাফিজ ও রহিমকে আটক করা হয়। পরে হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাফিজ জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতো। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকায় অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে দস্যুদের তথ্য দিয়ে সহায়তা করতো।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদককারবারিসহ চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল
নারায়ণগঞ্জের বন্দরে একটি গ্যারেজের মেঝে খুঁড়ে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ দুই লক্ষ তিয়াত্তর হাজার সাতশত টাকা উদ্ধার এবং দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ এর একটি টিম।
গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
ভোলার লালমোহনে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই সুদীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই লক্ষ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
আরও পড়ুন
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনার বারসহ ৩ জন ধরা
ফার্মেসিতে ঢুকে মালিকের ছেলেকে গুলি
দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচল পাইকগাছার এক ইউনিয়নের মানুষের
খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, কঠিন শাস্তি পেলেন সেই যুবক