ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চা-বাগানের নির্বাচনি ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি : আরটিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত একপক্ষের লোকজন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলাম ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় তিনি আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে সুরমা চা বাগানে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে পরাজিত পক্ষের কিছু উত্তেজিত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ তাকে রক্ষার চেষ্টা করে। একপর্যায়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার সময় বাগানের অন্য একটি স্থানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরাও হামলার মুখে পড়েন বলে জানা গেছে।

দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান, স্থানীয় বিএনপি নেতা আলফাজ মহালদার ও রফিক মিয়াসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে শুভ বাক্তি ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এর পরই প্রার্থী মঙ্গল মুন্ডা ও গোপেশ ভৌমিকের সমর্থকরা উত্তেজিত হয়ে প্রিসাইডিং অফিসারের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ভোট গণনার আশ্বাস দেন। পরে ভোট পুনর্গণনা করা হলে সভাপতি পদে শুভ বাক্তিকে ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্য প্রার্থী মঙ্গল মুন্ডা পেয়েছেন ৩০৩ ভোট, গোপেশ ভৌমিক ১৮০ ভোট এবং আরাধন বাক্তি পেয়েছেন ৯৩ ভোট।

যোগাযোগ করা হলে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বলেন, আমি স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে ভোটগ্রহণের চেষ্টা করেছি। কিছু সাংবাদিক বিশৃঙ্খলা করায় তাদের অনুমতি দেওয়া হয়নি। এখন আমি মোটামুটি সুস্থ রয়েছি। আশা করি, যারা এ ধরনের বিশৃঙ্খলা ও হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম আরও জানান, পুনর্গণনার মাধ্যমে সবাই ফলাফল মেনে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর আজ শনিবার বহুল প্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। 
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইব্রাহিম সেপাহি (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
আরও পড়ুন
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
পাঁচ জেলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন