ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
প্রধানমন্ত্রীকে দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল
প্রধানমন্ত্রীকে দেখতে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল
কাভার্ড ভ্যান চাপায় নারী ও শিশুসহ নিহত ২
কাভার্ড ভ্যান চাপায় নারী ও শিশুসহ নিহত ২
শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী
শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী
হঠাৎ ব্রেক, বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর
হঠাৎ ব্রেক, বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর
৪০০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্মহত্যার হুমকি যুবকের, ঘটনা কী
৪০০ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্মহত্যার হুমকি যুবকের, ঘটনা কী
মাদারীপুরে ছাত্রদলের নেতার উদ্যোগে ১০ টাকায় ঈদ বাজার
মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারীর উদ্যোগে ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে ১০ টাকায় ঈদ বাজার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচ্চর স্টান্ডে অস্থায়ী টেবিল বসিয়ে ব্যানার টাঙিয়ে যাদের বাজার থেকে কেনার সামর্থ্য নেই, এমন নিম্ন আয়ের শতাধিক পরিবারের মধ্যে এসব পণ্য বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে ১০ টাকার বিনিময়ে একটি ড্যানিশ কনডেন্সড মিল্কের কৌটা, ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম সাধারণ সেমাই, ১ কেজি চিনি ও একটি গোসলের সাবান দেওয়া হয়। আরও পড়ুন নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে তোফাজ্জল হোসেনকে নিয়োগের দাবি এতে শিবচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিজে ঈদের কেনাকাটা কম করেও অন্যদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে খুশি এই ছাত্রদল নেতা। আরটিভি/এমএইচজে
আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালালেন রোগীরা
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সময় ষষ্ঠ তলায় ভর্তি থাকা এক রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ সিলিন্ডারে লিকেজ দেখা দিলে বিকট শব্দের সঙ্গে দ্রুত অক্সিজেন বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরটি কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ঘটনায় হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং কর্মরত স্টাফরা আতঙ্কিত হয়ে দৌড়ে বাইরে বের হন। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা আগুনের কোনো আলামত না পেয়ে প্রকৃত ঘটনা নিশ্চিত করেন এবং রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন। প্রায় দুই ঘণ্টা পর, রাত প্রায় ১১টার দিকে রোগীরা আবার তাদের বেডে ফিরে যান। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম বলেন, একটি অক্সিজেন সিলিন্ডারের ভালভে লিকেজ হওয়ার কারণে বিকট শব্দ হয়। এতে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে যান। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে সেখানে অগ্নিকাণ্ডের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আরটিভি/এসকে
সড়ক নির্মাণে রডের বদলে কলাগাছ
মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি সড়কের গাইডওয়ালে ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাকইর চৌরাস্তা মোড়ে। শক্ত মাটি বা কংক্রিটের বিম নির্মাণ না করে কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণকাজ শুরু হয় ছয় মাস আগে। শুরু থেকেই নির্মাণকাজে ধীরগতি দেখা যায়। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি মাটির ওপর কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিকাদার। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের এলাকার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক ব্যবহার করে কয়েক হাজার মানুষ উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। গাইডওয়ালের নিচে কলাগাছ ব্যবহার ছাড়াও সড়ক নির্মাণে নিম্নমানের মালপত্র ব্যবহার করা হয়েছে। নির্মাণকাজের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার জানান, তাকে কেউ বিষয়টি জানায়নি। যে রাজমিস্ত্রি কাজটি করেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে কেন এমন কাজ করা হয়েছেএমন প্রশ্নে তিনি এ ধরনের নির্দেশ দেননি বলে দাবি করেন। তিনি বলেন, ব্যবহৃত মালামাল গুণগত মানসম্পন্ন। কলাগাছ সরিয়ে সঠিক নিয়মে কাজ করে দেওয়া হবে। আরও পড়ুন গোপালগঞ্জে যৌতুকের দাবিতে ‘মুখে বিষ ঢেলে’ তরুণীকে হত্যা! শিবচর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী জামাল শিকদার বলেন, নির্বাচনের পর অফিস খোলার পর আর ওই স্থানে যাওয়া হয়নি। গাইডওয়াল নির্মাণের বিষয়েও খোঁজ নেওয়া হয়নি। এ সুযোগে অনিয়ম হয়ে থাকতে পারে। কলাগাছ সরিয়ে নতুন করে কাজ করানো হবে। এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বাদল চন্দ্র কীর্তনীয়া গণমাধ্যমকে বলেন, শিবচর উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরটিভি/এমএইচজে
ক্রেতা সেজে ছদ্মবেশে বাজার পরিদর্শনে ম্যাজিস্ট্রেট, অতঃপর...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যতিক্রমী অভিযান চালিয়েছেন শিবচর উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের শিবচর পৌর বাজারে ক্রেতা সেজে ছদ্মবেশে বাজারে প্রবেশ করে অনিয়ম শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা সকাল ১০টার দিকে বোরকা পরে সাধারণ ক্রেতার মতো বাজারের মাছ, মাংস, ফল ও মুদি দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগলের মাংস একই দামে বিক্রির মতো বিভিন্ন অনিয়ম লক্ষ্য করেন। পরবর্তীতে ছদ্মবেশ ত্যাগ করে নিজের পরিচয় প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি। অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসে ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। আরটিভি/এসকে
ভোররাতে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি ওই এলাকার জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। আরও পড়ুন ভোলায় যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে।  এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/আইএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-এর মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে শিবচর উপজেলা-এর বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। দুর্ঘটনার পর তিনটি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। গাড়িগুলো পরবর্তীতে থানায় নেওয়া হয়েছে। আরটিভি/এএএ 
আরও