ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বায়রা নির্বাচন স্থগিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
ফাইল ছবি

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২৮) স্থগিত করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচনী তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ প্রদান করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনের সই করা এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ভোটার তালিকায় অসংগতি ও নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদ একটি রিট আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনী তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন বোর্ড।

আরও পড়ুন

নির্বাচন স্থগিত হওয়ার পর বায়রা সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক সাধারণ সদস্যের অভিযোগ, নির্দিষ্ট কিছু প্যানেল নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নিজেদের ঘনিষ্ঠ লোকের মাধ্যমে রিট করিয়ে নির্বাচন ভন্ডুল করেছে। বিশেষ করে ‘সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ’-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ। তবে রিটকারী মোস্তফা মাহমুদ জানান, ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্বাচনী শুদ্ধি নিশ্চিত করতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলেন। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তের এই স্থগিতাদেশে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

নির্বাচন বোর্ড জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশনা এবং আইনি প্রক্রিয়া শেষে নির্বাচনের নতুন তারিখ বা পদক্ষেপ সম্পর্কে সদস্যদের অবহিত করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ৭৩০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরের কালিয়াকৈরে অধিকাংশ শিল্পকারখানা খুলে দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈরে কাজে ফিরছেন শ্রমিকরা, মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী