ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের জন্য সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন শুল্ক যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়লেও যুক্তরাষ্ট্রের বাজারেই বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় বাড়ছে। একই সময়ে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ রপ্তানি গন্তব্য যুক্তরাজ্যেও রপ্তানি আয় বেড়েছে। তবে ধারাবাহিকভাবে কমেছে তৃতীয় শীর্ষ রপ্তানি বাজার জার্মানিতে।

গত বছরের ২ এপ্রিল ট্রাম্পের শুল্ক যুদ্ধ ঘোষণার পর থেকেই বিশ্ব অর্থনীতির পরিচিত চিত্র বদলাতে শুরু করে। শুল্ক আতঙ্কে আমদানি-রফতানি অনেকটাই থমকে যায়। আগস্টে শুল্কনীতি কার্যকর হলে তার প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে। পণ্যের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ভোক্তারা ব্যয় সংকোচনের পথে হাঁটেন।

এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭৩৬ কোটি ১৯ লাখ ডলারের পণ্য। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭১৮ কোটি ৬৭ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় প্রায় আড়াই শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্যে মাসভিত্তিক হিসাবে রপ্তানি আয় বেড়েছে প্রায় সাড়ে ২৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটিতে রপ্তানি হয়েছে ৩৮৭ কোটি ৫১ লাখ ডলারের পণ্য।

তবে তৃতীয় শীর্ষ রপ্তানি বাজার জার্মানিতে এ প্রবৃদ্ধি দেখা যায়নি। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটি থেকে রপ্তানি আয় এসেছে ৩৮৬ কোটি ১৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪৩৬ কোটি ৪৯ লাখ ডলার। অর্থাৎ এক বছরে জার্মানিতে রপ্তানি আয় কমেছে সাড়ে ১১ শতাংশের বেশি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবারহ বাড়লেও তা ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে ক্রেতাদের। অধিকাংশ সবজি কেজিতে ৮০ টাকার নিচে মিলছে না।
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
বর্তমান বিশ্বে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে বর্তমান বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ দর শুক্রবারও বহাল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য শনিবার (১৭ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
আরও পড়ুন
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, বন্ধ ১১টি রাইড
শীতের আগেই ঘর গরম রাখার হিটিং তেলের দাম বেড়েছে ৭৯ শতাংশ