ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হঠাৎ এনবিআরের বিশেষ সতর্কবার্তা 

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
ফাইল ছবি

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারক চক্র অর্থ আত্মসাৎ করছে জানিয়ে জনসাধারণের উদ্দেশে বিশেষ এক সতর্কবার্তা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে, দেশের বিভিন্ন স্থানে একটি প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

এনবিআর জানায়, স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় যারা চাকরি পাবেন, তাদেরও অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে; এমন মিথ্যা প্রচারণার মাধ্যমে প্রতারণা করাই এ চক্রের মূল উদ্দেশ্য। যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারও কারও কাছ থেকে নেওয়া অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে। তবে, যারা নিয়মিত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ এই চক্রটি আত্মসাৎ করবে।

আরও পড়ুন

জনসচেতনতার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।

কাজেই আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনারের অফিসে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ইমেইল [email protected]এ যোগাযোগ করা যাবে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
আরও পড়ুন
এনবিআরে হঠাৎ বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তাকে বদলি
এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা
বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা দিলো হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস