ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত

টানা তিন দফা বাড়ানোর পর সবশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) দেশের বাজারে নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে গত ১৩ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং তিনবার কমেছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ট্রেড লাইসেন্স প্রদান থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিদেশি কর্মীদের কাজের অনুমোদন নবায়ন-সব ক্ষেত্রেই প্রশাসনিক জটিলতা ও হয়রানি কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
বৈদেশিক মুদ্রা ও সোনার ব্যবসার লাইসেন্স নিয়ে নতুন নির্দেশনা
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সার্কুলার জারি করা হয়।
বৈদেশিক মুদ্রা ও সোনার ব্যবসার লাইসেন্স নিয়ে নতুন নির্দেশনা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং তেলের সরবরাহ কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি দেখা দিয়েছে। গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারে গিয়ে ঠেকেছে।  শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শুক্রবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ৩.৯৪ মার্কিন ডলার বা ৩.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৯.৮৬ ডলারে থিতু হয়, যা গত ১৯ মে-র পর সর্বোচ্চ।  অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ৩.৪৪ ডলার বা ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ডলারের ঘর অতিক্রম করে ব্যারেল প্রতি ১০১.৪১ ডলারে পৌঁছেছে, যা গত ১৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ বৃদ্ধি। সামগ্রিকভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৪.৯ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ১০.৪ শতাংশ। চলতি সপ্তাহে তেলের অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করছে বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘এনার্জি অ্যাস্পেক্টস’।   এক নোটে তারা জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলার গুঞ্জন ও আশঙ্কার মুখে মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করায় প্রাথমিক দরপতন কাটিয়ে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং ঊর্ধ্বমুখী হয়েছে। সূত্র: আল জাজিরা আরটিভি/এসআর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
আরও পড়ুন
বৈদেশিক মুদ্রা ও সোনার ব্যবসার লাইসেন্স নিয়ে নতুন নির্দেশনা
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ