ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক পরিসংখ্যান দেশটির সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমিয়েছে। তবে একই সঙ্গে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত পাওয়ায় সোমবার (১৭ আগস্ট) এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এর আগে ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারও দরপতনে শেষ হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চাঙা হয়েছিল। এর ফলে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনে শ্রমবাজারের গতি কমে আসা এবং মূল্যস্ফীতি কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যায়। তবে মূল্যস্ফীতি এখনও ফেডের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি।

বাজারের এই আচরণকে অনেকেই ‘খারাপ খবরই ভালো খবর’ হিসেবে দেখছেন। অর্থাৎ অর্থনীতি দুর্বল হলে ফেড সুদের হার বাড়াবে না—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা দুর্বল অর্থনৈতিক তথ্যকেও ইতিবাচকভাবে নিচ্ছেন। তবে শুক্রবারের তথ্য মার্কিন অর্থনীতির শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ফলে বিশ্লেষকেরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি আগের মাসের তুলনায় ০.৬ শতাংশ কমেছে, যা এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ ফল। একই সময়ে ভোক্তা আস্থাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপের মধ্যে মার্কিন পরিবারগুলো ব্যয় কমিয়েছে এবং ভবিষ্যতে মূল্যস্ফীতি বাড়বে—এমন আশঙ্কাও বেড়েছে।

ফরেক্স ডটকম-এর বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মাসের শুরুতে প্রকাশিত কর্মসংস্থান তথ্যের পর মোটামুটি প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যস্ফীতি, দুর্বল খুচরা বিক্রি এবং কমে যাওয়া ভোক্তা আস্থার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘সব তথ্য একসঙ্গে বিবেচনা করলে দেখা যাচ্ছে, মার্কিন অর্থনীতির গতি কিছুটা কমে আসতে পারে। এতে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশা আরও জোরালো হচ্ছে।’

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এখন বাজারে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা চার ভাগের এক ভাগ বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে এই সম্ভাবনা ছিল প্রায় ৫০:৫০।

এখন বিনিয়োগকারীদের নজর থাকবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট, হোম ডিপো ও টার্গেটের আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশের দিকে। এসব প্রতিবেদন থেকে মার্কিন ভোক্তাদের আর্থিক অবস্থা ও ব্যয়ের প্রবণতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়লেও এশিয়ার বিনিয়োগকারীরা আপাতত কিছুটা ইতিবাচক অবস্থানে রয়েছেন। বিশেষ করে প্রযুক্তি খাতের শেয়ারগুলো জুলাইয়ের বড় দরপতনের পর আবার ঘুরে দাঁড়াচ্ছে।

হংকংয়ের বাজারে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান আলিবাবা, টেনসেন্ট ও জেডি ডটকমের শেয়ারের উত্থানে সূচক বেড়েছে। সাংহাই ও তাইপের বাজারও ঊর্ধ্বমুখী ছিল।

টোকিওর বাজার প্রায় অপরিবর্তিত ছিল। তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কিওক্সিয়ার শেয়ার ৫ শতাংশের বেশি বেড়েছে। সফটব্যাংক, অ্যাডভানটেস্ট ও টোকিও ইলেকট্রনের শেয়ার বেড়েছে ১.৩ থেকে ২ শতাংশ পর্যন্ত।

দ্বিতীয় প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে কম হওয়ার তথ্য প্রকাশিত হলেও বাজারে এর বড় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

সিডনি, সিঙ্গাপুর, ওয়েলিংটন ও ম্যানিলার শেয়ারবাজার সামান্য কমেছে।

সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য প্রকাশের পর শুক্রবার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের যে দরপতন হয়েছিল, সোমবারও তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশ থেকে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এতে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্ষতি হয়েছে।
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
দেশের বাজারে টানা দরপতনের কারণে ১৪ মাস পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ও বিভিন্ন দেশের কর-শুল্কের হিসাব বলছে, বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের তুলনায় কম খরচে সোনা কেনার সুযোগ রয়েছে। বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কর ও আমদানি শুল্ক না থাকায় এসব দেশে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে সোনা পাওয়া যায়। এমন ৭টি দেশে প্রতি ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার মূল দাম সব দেশেই প্রায় একই। তবে আমদানি শুল্ক, ভ্যাট, বিক্রয়কর, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় বাজারের অতিরিক্ত খরচের কারণে একেক দেশে সোনার চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়। দেশভিত্তিক কর ও শুল্কের তুলনামূলক তথ্য অনুযায়ী, ৩০ দেশে বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। এসব দেশে সোনা কিনতে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মূলত বিক্রেতার মুনাফা বা অতিরিক্ত প্রিমিয়াম যোগ হয়। করমুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত স্বর্ণ কেনার জন্য বিশ্বের অন্যতম পরিচিত গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এখানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। হংকং হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা। সিঙ্গাপুর সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। সুইজারল্যান্ড বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই সুইজারল্যান্ডে। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে। যুক্তরাজ্য যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম এখানেও ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা। জার্মানি জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য। তবে কোনো দেশে স্বর্ণের দাম কম হলেই সেখানে গিয়ে কেনা লাভজনক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং নিজ দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাবে আসবে। সেই হিসেবে দাম কম মনে হলেও দেশে আনার ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে।  আরটিভি/টিআর
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে দেশের ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকেরা পুরনো এসি জমা দিয়ে নতুন এসি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন।
পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড