ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ১ শতাংশের বেশি কমেছে।

এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও কমে দাঁড়ায় ৮৬ দশমিক ১৪ ডলারে।

এর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৪ দশমিক ৩৯ ডলার এবং ডব্লিউটিআই ৮৭ দশমিক ০৬ ডলারে লেনদেন শেষ করেছিল। যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক কঠোর পদক্ষেপের আশঙ্কায় গত সপ্তাহে তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন নিষেধাজ্ঞার ধরন এবং এর সম্ভাব্য প্রভাব স্পষ্ট হওয়ার পর তেলের বাজারের পরবর্তী গতিপথ আরও পরিষ্কার হবে।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেশটির তেল রপ্তানি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলে, তার ওপর আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে। বিশেষ করে হরমুজ প্রণালিতে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা বাড়লে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনকে হত্যার মামলায় লুইজি মাঞ্জিওনির বিচার নিউইয়র্কের অঙ্গরাজ্য আদালতে চালানোর পক্ষে যুক্তি দিয়েছেন সরকারি আইনজীবীর।
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
যুক্তরাষ্ট্রে স্কুল-কলেজের ফুটবল খেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক উৎসব ঘিরে বাড়ছে বন্দুক হামলার ঘটনা।
যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক
দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন সিজেপির তিন নেতা, ‘ককরোচরা কখনও মরে না’ 
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস মুক্তি পেয়েছেন। 
দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন সিজেপির তিন নেতা, ‘ককরোচরা কখনও মরে না’ 
আটকের ১৮ ঘণ্টা পর মুক্তি পেলেন ধ্রুব রাঠি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার আগেই আটক হয়েছিলেন জার্মানিতে বসবাসরত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
আটকের ১৮ ঘণ্টা পর মুক্তি পেলেন ধ্রুব রাঠি
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে সোনার দামে পতন