ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিনিয়োগ সম্প্রসারণে মালয়েশিয়ায় যাচ্ছেন ডিসিসিআইয়ের প্রতিনিধি দল

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে মালয়েশিয়া যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র একটি ৩৯ সদস্যের প্রতিনিধি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ৩৯ সদস্যের প্রতিনিধি দলটি আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর করবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন প্রতিনিধিদলের সব কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করছে। সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে প্রতিনিধি দলটি।

ডিসিসিআই জানায়, সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধি দলটি আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর সময়ে যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফেকচারার্স ও ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা এবং বিটুবি সেশনে অংশগ্রহণ করবে। অনুষ্ঠিতব্য বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে বাংলাদেশের উদ্যোক্তারা।

২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহত্তম হালাল পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’ -এ অংশ নেবে ঢাকা চেম্বার। এর মধ্য দিয়ে হালাল শিল্পখাতের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে প্রতিনিধিদল।

এছাড়া, এ সফরে মালয়েশিয়া সরকারের পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং এবং উপ অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে ডিসিসিআিই।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশি শ্রমিকদের মধ্যে ৩৭ শতাংশ বাংলাদেশি, যারা ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্যের পরিমাণ প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ২,২৯৩ ও ২৮২ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া মালয়েশিয়ার উদ্যোক্তারা এরই মধ্যে বাংলাদেশে ৭৫৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে। যার মধ্যে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল, নির্মাণ এবং টেক্সটাইল প্রভৃতি খাত উল্লেখযোগ্য।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ঋণ সহায়তা
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ঋণ সহায়তা
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই অনুমোদন দিয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর
২ হাজার ৫০০ কোটি টাকার সৌর বিদ্যুৎকেন্দ্রসহ নতুন ১০ প্রকল্প অনুমোদন
একইসঙ্গে দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্পও অনুমোদন করা হয়েছে।  সব মিলিয়ে ১৩ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।
২ হাজার ৫০০ কোটি টাকার সৌর বিদ্যুৎকেন্দ্রসহ নতুন ১০ প্রকল্প অনুমোদন
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
স্বাধীনতার লাভের প্রায় ৮০ বছর পর প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ। জানা যায়, আসাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি করবে দেশটি। ভারতের সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল) এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
আরও পড়ুন
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে ইকবাল জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া