ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০৪ এএম
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে ওই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিযোগিতাগুলোয় এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে। ওয়েবসাইটগুলো নিম্নরূপ:

চিত্রাঙ্কন : https://art.infostudents.com

কবিতা আবৃত্তি : https://poem.infostudents.com

একক বিতর্ক : https://debate.infostudents.com

গজল : https://gazal.infostudents.com

ক্রিকেট : https://cricket.infostudents.com

ফুটবল : https://football.infostudents.com

ব্যাডমিন্টন : https://badminton.infostudents.com

কারাতে : https://karate.infostudents.com

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অক্সফোর্ডে পিএইচডিতে মাভাবিপ্রবির উজ্জ্বল
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ উজ্জ্বল হোসেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে DPhil in Biology প্রোগ্রামে গবেষণার সুযোগ পেয়েছেন। অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে তার এই গবেষণা কার্যক্রম চলবে এপ্রিল ২০৩১ পর্যন্ত। মোহাম্মদ উজ্জ্বল হোসেন বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (NIB) বায়োইনফরমেটিক্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাভাবিপ্রবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৪ সালে স্নাতক এবং ২০১৬ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২০২২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি অ্যান্ড ড্রাগ ডিসকভারি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। অক্সফোর্ডে তিনি জীববিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) নিয়ে কাজ করবেন। মেশিন লার্নিং ও ডিপ লার্নিং ব্যবহার করে ব্যাকটেরিয়ার জিনোম বিশ্লেষণের মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা শনাক্ত ও পূর্বাভাস দেওয়ার সম্ভাবনা নিয়ে গবেষণা করবেন তিনি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭–৮টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন উজ্জ্বল হোসেন। অক্সফোর্ডের পাশাপাশি কেমব্রিজ এবং যুক্তরাষ্ট্রের একটি আইভি লিগ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকেও অফার পান উজ্জ্বল। এ ছাড়া নোবেলজয়ী বিজ্ঞানী স্যার পিটার র‍্যাটক্লিফের ল্যাব থেকেও ইতিবাচক সাড়া পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অক্সফোর্ডের গবেষণাগারকেই বেছে নিলেন উজ্জ্বল হোসেন। নিজের অনুভূতি জানিয়ে উজ্জ্বল হোসেন আরটিভিকে বলেন, সুযোগটি পাওয়ার পর প্রথম অনুভূতি ছিল গভীর কৃতজ্ঞতার। এ সময় মা-বাবা, পরিবারের ত্যাগ এবং দীর্ঘদিনের পরিশ্রমের কথা মনে পড়েছে। আমার কাছে এটি শুধু একটি অর্জন নয়, বরং নতুন দায়িত্বের শুরু। একাডেমিক ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, CGPA গুরুত্বপূর্ণ, কারণ এটি একজন শিক্ষার্থীর ধারাবাহিকতা ও একাডেমিক নিষ্ঠার প্রতিফলন। তবে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শুধু ফলাফলই যথেষ্ট নয়। গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা, চিন্তার গভীরতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাও সমান গুরুত্বপূর্ণ। গবেষণাক্ষেত্রে এরই মধ্যে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। ক্লিনিক্যাল আইসোলেটের জিনোম বিশ্লেষণ, AMR নজরদারি ও ক্যান্সার বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ৬০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে গবেষণা উপস্থাপন এবং ‘গবেষণায় বায়োইনফরমেটিক্স’ বই লেখার অভিজ্ঞতাও রয়েছে। পিএইচডি শেষে দেশে ফিরে জাতীয় জিনোমিক ডেটা অবকাঠামো গড়ে তুলতে চান উজ্জ্বল। পাশাপাশি সরকারি নীতিনির্ধারণে AI-ভিত্তিক বায়োইনফরমেটিক্স যুক্ত করার লক্ষ্য রয়েছে উজ্জ্বল হোসেনের। এরই মধ্যে তিনি এক হাজারের বেশি শিক্ষার্থী এবং শতাধিক শিক্ষক ও গবেষককে প্রশিক্ষণ দেওয়ার সুযোগও পেয়েছেন। আরটিভি/টিআর
অক্সফোর্ডে পিএইচডিতে মাভাবিপ্রবির উজ্জ্বল
চবিতে ছাত্রদলের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্য সম্পাদক আফনান হাসানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আফনান। একই সঙ্গে তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের যে খবর ছড়িয়েছে, সেটিও সত্য নয় বলে দাবি করেছেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ এফ রহমান হলের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ‘লীগ গেছে হিন্দুস্তান, শিবির যাবে পাকিস্তান’, ‘বীর বীর করিস না, পিঠের চামড়া থাকবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন। তিনি চাকসু স্বাস্থ্য সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, চাকসু থেকে এদের বিতাড়িত করতে হবে। বাইতুল মাল নামে চাঁদাবাজি করে বেড়ায়। ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পারায় বিভিন্ন জায়গায় তা করছে। যারা এ চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণের মাধ্যমে প্রকাশ করুন। আর আইনের আওতায় না আনতে পারলে আমরাই তার বিচার করব। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা নিয়ে চাকসু নির্বাচন করেছিল, সে চাকসু আর চাকসু নেই, সেটা এখন শিবিরসুতে পরিণত হয়েছে। এরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে না, এরা শিবিরের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। আমরা জানতে পারলাম, চট্টগ্রাম শহরের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে চাকসুর নামে চাঁদাবাজি করা হয়। এই চাঁদাবাজেরা চাঁদা তুলে ১০০ টাকা খরচ করে ১০ টাকা। তিন লাখ টাকা খরচ করে শিবিরের নবীনবরণ অনুষ্ঠান করে এবং নিজেদের আখের গোছানোতে ব্যস্ত। তিনি বলেন, আমরা দেখেছি, আমরা দেখেছি, অতি সম্প্রতি আমরা সোহরাওয়ার্দী হলের প্রভোস্টকে চ্যালেঞ্জ করেছিলাম—আপনি যদি স্বচ্ছ থাকেন, আপনি সিটের বণ্টন এবং যে উন্নয়নের খরচ, তার হিসাব দেন। সে সেটা প্রমাণ করতে পারেনি। সে উন্নয়নের টাকা দিয়ে শিবিরের নবীনবরণে টাকা দিয়েছে। এই টাকা কোথা থেকে এসেছে? তিনি আরও বলেন, আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ যদি বীরের বেশে মব কার্যক্রম চালু করতে চায়, গুপ্ত হামলা করবেন—সুস্পষ্ট বার্তা, আমার বাপ-দাদার যুগ আর নাই, ওই যুগ নাই। ছাত্রসমাজের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে কেউ যদি ছাত্রছাত্রীদের কল্যাণের বিপরীতে দাঁড়ায়, ছাত্র সংসদ যদি শিক্ষার্থীদের কল্যাণের বিপরীতে দাঁড়ায়, নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, তবে কারও পিঠের চামড়া রাখা হবে না। স্পষ্ট বার্তা, জাতীয়তাবাদী ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থানে ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছে। প্রয়োজনে আবার রক্ত দেবে, কিন্তু এই ক্যাম্পাসকে বৈষম্যমুক্ত করে ছাড়বে। পাশাপাশি তিনি ছাত্র সংসদের স্বাস্থ্য সম্পাদকের বিরুদ্ধে চাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, চাকসু নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা ছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছুই করে না। যদি কিছু করেই থাকত, তবে আবাসন কোথায়? যেখানে ক্যাম্পাসের শিক্ষার্থীরা আবাসনের অভাবে রাতের অন্ধকারে মুখ গুঁজে থাকে। তাদের পরিবার কষ্ট করে, না খেয়ে থেকে অর্থের জোগান দেয়। ইন্টেরিম সরকারের সময় ভাওতাবাজি করে ক্যাম্পাসের প্রতিটি হল যারা দখল করেছে, ইনশাআল্লাহ তাদের পরিচয় উন্মোচিত হবে এবং তাদের শিক্ষার্থীদের সামনে মুখোশ উন্মোচন করে দেওয়া হবে। তিনি চাকসুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্টেরিমের সময় আমরা মব দেখেছি। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে বিন্দুমাত্র আঘাত এলে ছাত্রদল সেটি প্রতিহত করবে। আমরা নির্বাচিত সরকারের অধীনে এখন আছি। আমরা সবকিছু আমাদের বিচারব্যবস্থার হাতে ছেড়ে দেব। এখন যারা নিজের হাতে আইন তুলে নেবে, তাদের বিচার আমরা নিশ্চিত করব। এর আগে একই দিন ‘মিরসরাইয়ে বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগ, জামায়াতের দুই নেতাকে বহিষ্কার’ শিরোনামে একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সংবাদে চাকসুর স্বাস্থ্য সম্পাদক আফনান হাসানকেও বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে আফনান হাসান তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, স্থানীয় জামায়াতের সঙ্গে আমি কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন, তাদের সঙ্গে এ বিষয়ে কোনো সাংবাদিক যোগাযোগ করেনি। পৌরসভা জামায়াতের একজনের সঙ্গে আমি কিছুক্ষণ আগে বসে ছিলাম। এটার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো প্রেস রিলিজ দেবে কি না বা কী প্রতিক্রিয়া জানাবে, সেটা উনারা জানাবেন। নিজের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে আফনান বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সঙ্গে জড়িত এবং এখানকারই সদস্য। জামায়াতের সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। এদিকে আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের তথ্য অস্বীকার করেছেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির। তিনি বলেন, শিবিরের কাউকে জামায়াত কীভাবে বহিষ্কার করতে পারে? যেটা ছড়িয়েছে, এটা সত্য নয়। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে নুরুল কবিরের বক্তব্য অনুযায়ী, আফনান হাসানকে এ অভিযোগে জামায়াত থেকে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। আরটিভি/টিআর
চবিতে ছাত্রদলের বিক্ষোভ
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) খাতা-কলমে রাজনীতি নিষিদ্ধ থাকলেও, শহীদ নূর হোসেন হলের কমনরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো লাগানো হয়েছে। এ বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। 
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
চবিতে ফ্রি ওয়াইফাই চালু করলো চাকসু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার ও জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ফ্রি ওয়াই-ফাই এক্সেস পয়েন্টের কার্যক্রম শুরু হয়েছে। 
চবিতে ফ্রি ওয়াইফাই চালু করলো চাকসু 
আরও পড়ুন
বাঁচতে চান চবি শিক্ষার্থী মোশারফ, প্রয়োজন সবার সহযোগিতা
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শনাক্তে এআই প্ল্যাটফর্ম তৈরি করছে ডিআইইউ
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর