ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

১২ ফেব্রুয়ারির আগে মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের (১২ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত দেশের সব মাদ্রাসায় পরিচালনা কমিটি, ছাত্র সংসদ বা অন্য যেকোনো ধরনের নির্বাচন আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক একটি নির্দেশনা অনুসরণ করে সোমবার (১৯ জানুয়ারি) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন (১২ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশের যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে। যার আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটিকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) এক স্মারকে বলা দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সব প্রকার নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে বলা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিকের বিরুদ্ধে তার স্ত্রীকে মারধর, হুমকি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
ইবিতে বাসকাণ্ডে ফের সংঘর্ষ, আহত অনেকেই 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে সিনিয়র-জুনিয়র মারামারিকে কেন্দ্র করে আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইবিতে বাসকাণ্ডে ফের সংঘর্ষ, আহত অনেকেই 
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
দেশের বিভিন্ন মাদরাসার ১০ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছিল তাদের নির্বাচিত প্রতিনিধি।
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের