ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সারা দেশের মাদরাসাগুলোতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন এবং সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাদের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করে। দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে যাতে তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

আরও পড়ুন

নতুন এই নির্দেশনা অনুযায়ী, মাদরাসা প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার, ফেস্টুন এবং স্ট্যান্ডিং ব্যানার প্রদর্শন করতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরবরাহকৃত লিফলেটের তথ্য এবং নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯ এর নির্দেশনাগুলো ব্যানার আকারে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গণভোটের উদ্দেশ্য, সময় এবং ভোট প্রদানের সঠিক নিয়মাবলী সাধারণ ভোটারদের জানানোর জন্য ব্যাপক লিফলেট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের অভিভাবক সমাবেশে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

সরকারের এই প্রচার কৌশলে মাদরাসার শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাদরাসা প্রধানরা শিক্ষার্থীদের মাধ্যমে গণভোটের সঠিক তথ্য তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া প্রতিটি মাদরাসার নিজস্ব ফেসবুক পেজ এবং নোটিশ বোর্ডে এই সংক্রান্ত তথ্য নিয়মিত প্রচার করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় বা স্থানীয় নির্বাচন অফিস থেকে লিফলেট সংগ্রহ করে তা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
নির্ধারিত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সংস্কারকাজ শুরু না হওয়ায় বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
‘রূপা কোথায়, জানি না’ নাবালিকা বোনকে ফিরে পাওয়ার অপেক্ষায় এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ দাস।
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভাসানী পরিষদের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। 
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
আরও পড়ুন
মির্জাপুরে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ
তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ
পুকুরে গোসল করতে নেমে মাদরাসা শিক্ষকের মৃত্যু
মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর