ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬’।

২০২৪ সাল থেকে ধারাবাহিকভাবে এ আয়োজন করে আসছে জনপ্রিয় ইংরেজি ম্যাগাজিন ক্লারিয়ন কল। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে।

শনিবার (৯ মে) রাজধানীর সাতটি অঞ্চলের ১১টি ভেন্যুতে একযোগে অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি এবং ও-লেভেলের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এবারের আয়োজনে ৮৪টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এবং তিন শতাধিক ভলান্টিয়ার অংশ নেয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এ অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী কাজী শিরিন হাসান অনুভূতি প্রকাশ করে বলে, প্রথমবার ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তবে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি আবারও অংশ নিতে চাই।

স্ট্যান্ডার্ড এইটের শিক্ষার্থী ফায়াজ হকের মা ইয়াসমিন হক বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। এতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারছে, যা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

ধানমন্ডির লক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল উসমান গণি আজম খান বলেন, অলিম্পিয়াড শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার পাশাপাশি মানসিক প্রস্তুতি তৈরি করে। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেও এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লারিয়ন কলের এডিটর কর্নেল (অব.) আশরাফ আদ-দীন বলেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশ এবং তাদের কৃতিত্বের যথাযথ মূল্যায়নের লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই আমাদের সন্তানেরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠুক।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
বিশ্ব ছাত্র দিবস আজ: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী