ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের বদলির আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, প্রথম যোগদানের পর চাকরিকাল ন্যূনতম দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদনের যোগ্য হবেন। এ লক্ষ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির ফলে পূর্বের ২০২৫ সালের নীতিমালাটি রহিত করা হয়েছে।

আরও পড়ুন

নতুন নীতিমালা অনুযায়ী, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সব এমপিওভুক্ত শিক্ষকের বদলি কার্যক্রম এখন থেকে অনলাইনের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রথমে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের বিবরণ অনলাইনে প্রকাশ করে আবেদন আহ্বান করবে। আবেদনকারী শিক্ষক তার কাঙ্ক্ষিত সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন।

নীতিমালায় আরও বলা হয়, একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর সেখানে ন্যূনতম ২ বছর চাকরি সম্পন্ন না করে পুনরায় বদলির আবেদন করা যাবে না। একজন শিক্ষক বা কর্মচারী তার সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনের বিশেষ সুযোগ রাখা হয়েছে। কোনো শিক্ষকের এমপিও স্থগিত, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য বলে বিবেচিত হবেন না।

কোনো একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে স্বয়ংক্রিয় সফটওয়্যারে কয়েকটি নির্দিষ্ট সূচকের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এগুলো হলো নারী, দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা। দূরত্ব পরিমাপের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুসৃত মডেল ব্যবহার করা হবে। একটি প্রতিষ্ঠান থেকে এক বছরে সর্বোচ্চ দুজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ে এক শিক্ষকের বেশি বদলি করা যাবে না।

আবেদনকারী শিক্ষক প্রথমে তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় আবেদন করা যাবে। আন্ত বিভাগ শিক্ষক বদলি কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক পরিচালক এবং আন্তঃবিভাগ বদলিসহ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বদলির দায়িত্ব অধিদপ্তরের মহাপরিচালকের ওপর ন্যস্ত করা হয়েছে। তবে সরকার জনস্বার্থে যেকোনো শিক্ষককে যেকোনো সময় বদলি করার অধিকার সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

নীতিমালা অনুযায়ী, বদলিকৃত শিক্ষকদের ইনডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে এবং তাদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি পূর্ববৎ বজায় থাকবে। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা আঞ্চলিক পরিচালক শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত সময়কাল কর্মকাল হিসেবে গণ্য হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদানের জন্য নিয়োগপত্র ২৪ সেপ্টেম্বরের মধ্যে জারি করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
আরও পড়ুন
মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তির অভিজ্ঞতায় পরিবর্তন, নতুন পরিপত্র জারি
মাদরাসা এমপিওভুক্তির অনলাইন আবেদন শুরু যেদিন থেকে
এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর দিলো সরকার
এমপিওভুক্ত ৬৭ হাজার শিক্ষক নিয়োগ, আবেদনের গুরুত্বপূর্ণ ৪ তথ্য