ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসা শিক্ষকদের বদলিতে নতুন নিয়ম, তিনবারের বেশি সুযোগ নয়

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:২৮ এএম
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি মাদরাসায় কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী একজন শিক্ষক বা শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।

মঙ্গলবার (২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা–২০২৬ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, বদলি কার্যক্রম সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিকভাবে পরিচালিত হবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর নির্দিষ্ট সময়ে শূন্য পদের তালিকা অনলাইনে প্রকাশ করবে এবং সেই অনুযায়ী আবেদন আহ্বান করবে।

শিক্ষকরা চাকরিতে যোগদানের দুই বছর পূর্ণ হলে বদলির জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে তারা দেশের যেকোনো জেলায় সমমানের প্রতিষ্ঠানে বদলির সুযোগ পাবেন।

আরও পড়ুন

একটি পদের বিপরীতে একাধিক আবেদন থাকলে নারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বিবেচনায় আসবে দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতা।

নীতিমালায় আরও বলা হয়েছে, একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। বদলির পর নতুন কর্মস্থলে যোগদানের পর অন্তত দুই বছর না হলে পুনরায় আবেদন করা যাবে না।

একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ের একাধিক শিক্ষক একই সময়ে বদলি হতে পারবেন না।

বদলির পুরো প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হবে এবং এমপিও সুবিধা, আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতা বহাল থাকবে। তবে বদলি কোনো অধিকার হিসেবে দাবি করা যাবে না এবং কোনো ধরনের ভাতা প্রদান করা হবে না।

নীতিমালা অনুযায়ী, বদলির আদেশের ১০ দিনের মধ্যে শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং নতুন কর্মস্থলে ১০ দিনের মধ্যে যোগদান করতে হবে। এ সময়কে চাকরিকাল হিসেবেও গণ্য করা হবে।

স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে শিক্ষক বদলির যোগ্য হবেন না। তবে জনস্বার্থে সরকার যেকোনো সময় বদলি করতে পারবে।

নতুন নীতিমালার মাধ্যমে ২০২৪ সালের পুরোনো বদলি নীতিমালা বাতিল করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
নির্ধারিত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সংস্কারকাজ শুরু না হওয়ায় বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
‘রূপা কোথায়, জানি না’ নাবালিকা বোনকে ফিরে পাওয়ার অপেক্ষায় এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ দাস।
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভাসানী পরিষদের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। 
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
আরও পড়ুন
মির্জাপুরে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ
তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ 
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ঘুরে বেড়াচ্ছিল ৩ সাপ, অতঃপর...