ফের উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৮:০২ পিএম


ফের উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগের পর সেই ক্যান্টিন বয়কে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাইঘ) রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে উঠেছে ক্যাম্পাস। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, অভিযুক্তের ফোনে ৯ শতাধিক ভিডিও রয়েছে। ৬ মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছে সে। ফলে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান ফটকসহ বিভিন্ন পকেট গেটও।

আরও পড়ুন

এছাড়া, শিক্ষার্থীদের অভিযোগ, যৌন হয়রানির বিষয়ে বরাবর-ই উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ধারাবাহিক ভাবেই ঘটছে এমন সব ঘটনা। জড়িতদের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা।

আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে জানিয়ে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. সেলিনা আহমেদ তদন্ত কমিটি গঠন এবং উপযুক্ত বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission