ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল

চবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীদের মাঝে সেলাই মেশিন বিতরণ : ছবি আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। এ সময় চাকসুর ভিপি, জিএস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।

এর আগে চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের পক্ষ থেকে বিজয়-২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলেও সেলাই মেশিন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটি ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। হলে সেলাই মেশিন থাকায় পোশাক সেলাই কিংবা প্রশিক্ষণের জন্য তাদের বাইরে যেতে হবে না। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেলাই মেশিন ব্যবহারের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

প্রীতিলতা হল সংসদের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া বলেন, ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে চাকসুর এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলের আশপাশে টেইলার্সের সুবিধা না থাকায় নতুন সেলাই মেশিন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেবে। এ উদ্যোগের জন্য চাকসুকে ধন্যবাদ জানাই।

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আয়ের সুযোগও তৈরি হবে। নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করে তারা বাড়তি আয় করতে পারবেন। নারী উদ্যোক্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সেলাই মেশিন ব্যবহার বা রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা হলে চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রীতিলতা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, হলে সেলাই মেশিন দেওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত। দৈনন্দিন প্রয়োজনের পাশাপাশি মেশিনগুলো থেকে বিভিন্নভাবে উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের মারধর ও হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা।
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (মুজা)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৫ একর জায়গার ওপর গড়ে ওঠা ক্যাম্পাসটিতে বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভে প্রবেশ করানো এবং পরিশোধনের মাধ্যমে পানযোগ্য করার ব্যবস্থা করা হবে। প্রকল্পটির কাজ তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
আরও পড়ুন
বিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর অবস্থান কর্মসূচি
চবিতে ফ্রি ওয়াইফাই চালু করলো চাকসু 
প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ