ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। হঠাৎ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগে তাতে ছন্দপতন ঘটেছে। ফলে আগামী নভেম্বরে যথাসময়ে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

পিএসসি সূত্র বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের তথ্য এখনো আসেনি। মন্ত্রণালয় শূন্যপদের তথ্য পাঠালে তারপর পিএসসি কাজ শুরু করবে। এর মধ্যে সরকার পিএসসিতে চেয়ারম্যান নিয়োগ দিলে নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশে কোনো অসুবিধা হবে না। তবে যদি দ্রুত চেয়ারম্যান নিয়োগ না হয়, তাহলে কমিশন সভা হবে না। এতে বিজ্ঞপ্তির সময় পেছানোর আশঙ্কা দেখা দিতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে বলেন, ‘নিয়মিত বিসিএস আয়োজন ও শেষ করার ধারা বজায় রাখতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু হয়েছে। পাশাপাশি ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘৫১তম বিসিএসের বিজ্ঞপ্তির জন্য প্রথা অনুযায়ী- জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারভিত্তিক শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠানো হবে। মন্ত্রণালয়ের শূন্যপদের তালিকা পাওয়ার পর পদসংখ্যা চূড়ান্ত করা হবে। পদ নির্ধারণ হলে আনুষ্ঠানিকভাবে বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করবে কমিশন।’

চেয়ারম্যান না থাকায় কাজে বিলম্ব বা বিঘ্ন ঘটবে কি না এমন প্রশ্নে ওই সদস্য বলেন, ‘চেয়ারম্যান না থাকায় স্বাভাবিক গতি হারাচ্ছে পিএসসি। তবে বিজ্ঞপ্তিতে দেরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেপ্টেম্বর মাসের মধ্যে চেয়ারম্যান পদে নিয়োগ না হলে তখন যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশে প্রভাব পড়তে পারে।’

পিএসসির চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বিভাগের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম বলেন, ‘যিনি ছিলেন, তিনি অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। তাকে এখনো অব্যাহতি দেওয়া হয়েছে কি না, তা জানা নেই। পাশাপাশি পিএসসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের পদ সরকারও ফাঁকা রাখতেও চায় না। সেক্ষেত্রে অবশ্যই এ নিয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘পাবলিক স্পিকিং প্রোজ ৪.০’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সজীব বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুর রহমান খান।
ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর
ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই আনন্দ সূত্রধর।
ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বের বিকাশ, গবেষণা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’। 
‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
শ্রমিক আন্দোলন থেকে হামলা করা হয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে 
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পদ্মা ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আন্দোলনের ভিডিও ধারণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের বিরোধের সূত্রপাত হয়। এ সময় নারী শিক্ষার্থীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শ্রমিক আন্দোলন থেকে হামলা করা হয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে 
আরও পড়ুন
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
চট্টগ্রামে বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে হঠাৎ এসি বিস্ফোরণ