ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ, বছরে মিলবে ১ কোটি ২০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বড় একটি সুযোগ নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তিন বছরের গবেষণার সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে চালু হয়েছে সায়েন্স ফেলোশিপ।

প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক পরীক্ষামূলক বা তাত্ত্বিক গবেষণায় আগ্রহী মেধাবীরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিকদের জন্য রাখা হয়েছে আবেদনের সুযোগ।

যেসব বিষয়ে গবেষণার জন্য আবেদন করা যাবে

সায়েন্স ফেলোশিপে জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং থিওরি, সিমুলেশনসহ প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করা যাবে।

ফেলোশিপে থাকছে যেসব সুবিধা

এই ফেলোশিপে বছরে ৯৮ হাজার ডলার স্টাইপেন্ড দেওয়া হবে, যা প্রায় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকার সমান। এর পাশাপাশি স্ট্যানফোর্ডের বিভিন্ন সুবিধা, গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার এবং স্থানান্তর ব্যয় হিসেবে সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার দেওয়া হবে। যোগ্য ফেলোদের শিশু যত্ন ও ভিসা ব্যয়ের জন্যও সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন

যারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে এবং ফেলোশিপ শুরুর আগের তিন বছরের মধ্যে পিএইচডি অর্জন করতে হবে। অন্য প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল অভিজ্ঞতা থাকা যাবে। বর্তমানে স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও পোস্টডক্টরাল গবেষকেরা আবেদন করতে পারবেন না। একইভাবে, যারা ১ মার্চ ২০২৭-এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন, তারাও এ ফেলোশিপের জন্য অযোগ্য।

যেভাবে আবেদন করতে হবে

অ্যাকাডেমিক জবস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের সম্ভাব্য স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গবেষণার সহযোগিতা ও হোস্টিংয়ের বিষয়ে আলোচনা করতে হবে। ফেলোশিপ পাওয়ার আগে অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যকে আবেদনকারীকে হোস্ট করতে সম্মত হতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সঙ্গে সিভি, কভার লেটার, তিনটি সুপারিশপত্র, সর্বোচ্চ দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট এবং সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার সমস্যা, আগামী তিন থেকে পাঁচ বছরে কী অর্জন করা সম্ভব এবং প্রস্তাবিত গবেষণায় স্ট্যানফোর্ড কীভাবে সহায়তা করতে পারে এসব বিষয় তুলে ধরতে হবে।

ফেলোশিপের মেয়াদ ও সময়সীমা

ফেলোশিপের মেয়াদ তিন বছর। সাধারণত এটি শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৭ এবং শেষ হবে ৩১ আগস্ট ২০৩০। তবে ১ জুলাই বা ১ আগস্ট থেকেও যোগদান করা সম্ভব। কোনো অবস্থাতেই ১ সেপ্টেম্বরের পরে যোগদান করা যাবে না।

আবেদন যেভাবে: শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআইইউতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক, মুচলেকা দিয়ে মুক্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।
ডিআইইউতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক, মুচলেকা দিয়ে মুক্তি
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব পালিত হয়েছে।
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান
তরুণদের বিজ্ঞানমনস্ক চিন্তায় উৎসাহিত করলেই আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব: রেল প্রতিমন্ত্রী হাবিব
তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার মাধ্যমেই একটি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব
তরুণদের বিজ্ঞানমনস্ক চিন্তায় উৎসাহিত করলেই আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব: রেল প্রতিমন্ত্রী হাবিব
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
কুমিল্লায় নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়। এ সময় অপ্রতিমের আত্মীয়-স্বজন ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা। তিনি বলেন, ‘আমি অপ্রতিমের বাবা। আমার একমাত্র সন্তান অপ্রতিম। আপনাদের ভালোবাসায় সে বড় হচ্ছিল। তার বয়স মাত্র ১৩ বছর। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদি সে কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা করে দিয়েন। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/এসএস
চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে সঙ্গে যাচ্ছেন যারা
এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে মিনিস্টার, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
ফুটবল মাঠের সমান মাংসের স্ন্যাকস, গড়ল বিশ্ব রেকর্ড
থাকা-খাওয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ