ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফুটবল মাঠের সমান মাংসের স্ন্যাকস, গড়ল বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মাংসের তৈরি স্ন্যাকস ‘স্লিম জিম’ সাধারণত লম্বায় হয়ে থাকে মাত্র কয়েক ইঞ্চি। তবে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে সেই সাধারণ স্ন্যাকসটিকেই এবার রূপ দেওয়া হয়েছে এক দানবীয় আকৃতিতে। দেশটির নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে ৪২৯ ফুটেরও বেশি লম্বা একটি স্লিম জিম তৈরি করে আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করা হয়েছে, যা লম্বায় প্রায় একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠের সমান।

বিশ্বের সবচেয়ে লম্বা মাংসের স্ন্যাকস হিসেবে এটি আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা খাদ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘কনাগ্রা ব্র্যান্ডস’ তাদের একটি কারখানায় বিশাল আকারের এই স্ন্যাকসটি তৈরি ও উন্মোচন করে। মেপে দেখা যায়, এর সুনির্দিষ্ট দৈর্ঘ্য ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চি। এর আগের গিনেস বিশ্ব রেকর্ডের চেয়ে এটি প্রায় ১১৬ ফুট বেশি লম্বা।

বিশাল এই স্ন্যাকসটি তৈরির পেছনে নিরলস কাজ করেছে প্রতিষ্ঠানটির বিশেষ দল ‘ব্লেজ ক্রু’। দলটির প্রকৌশলী ও কর্মীরা জানান, স্ন্যাকসটির দৈর্ঘ্য শত শত ফুট বাড়ানো হলেও এর ভেতরের মূল ফর্মুলা ও স্বাদে যাতে সামান্যতম তারতম্য না ঘটে, তা নিশ্চিত করতে দিনরাত কাজ করতে হয়েছে। লম্বায় মাত্রাতিরিক্ত বড় হওয়ায় কোনো সাধারণ পাত্রে এটি রাখা সম্ভব ছিল না; তাই প্রথমে বিশাল এক তারের চাকায় পেঁচিয়ে পরবর্তীতে অনেকগুলো সারিবদ্ধ টেবিলের ওপর লম্বালম্বিভাবে রেখে বিচারকদের সামনে প্রদর্শন করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল বিচারক উপস্থিত থেকে ফিতা দিয়ে মেপে স্ন্যাকসটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতিপত্র তুলে দেন। কনাগ্রা ব্র্যান্ডসের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলি জানান, কর্মীদের সৃজনশীলতা, অনন্য দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমকে চিরস্মরণীয় করে রাখতেই তারা ভিন্নধর্মী এই উদ্‌যাপনের পথ বেছে নিয়েছিলেন। অনবদ্য এই অর্জনের পর অনন্য রেকর্ড গড়া বিশাল স্ন্যাকসটির বড় একটি অংশ উৎসবে উপস্থিত কর্মীদের মাঝে বণ্টন করে দেওয়া হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
স্বয়ংক্রিয় বাড়ি, পরিবেশবান্ধব বহুতল ভবন ও চালকবিহীন গাড়ি প্রযুক্তি ও টেকসই নগর পরিকল্পনায় বদলে যাবে ভবিষ্যতের আবাসন ব্যবস্থা।
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বছরে দুবার সময় পরিবর্তনের প্রথা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস হলেও সিনেটে তা আটকে থাকায় এ বছরও ডে-লাইট সেভিং টাইমের নিয়ম বহাল থাকছে।
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
আরও পড়ুন