
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পলাতক খুনি হাসিনা ভারতের অর্থায়নে কিছু সন্ত্রাসীদেরকে দিয়ে পেট্রোল বোমা দিয়ে সাধারণ জনগণকে হুমকে মুখে রেখে বাংলাদেশের জাতীয় সম্পদগুলো নষ্ট করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন।
রাহী বলেন , আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান বাংলাদেশে যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তার বুকে পবিত্র কুরআন নিয়ে মহান আল্লাহ তায়ালাকে সাক্ষী নিয়ে মুসলমানদেরকে মুখে ধারণ করে ঈমানি দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালন করেছিলেন। আজকে আমরা গর্ববোধ করি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি।
তিনি বলেন, আমরা গর্ববোধ করি আমাদের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি শত নির্যাতন বুকে সহ্য করে নিজের সন্তানকে হারিয়েও বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন দিয়ে ৩০শে ডিসেম্বর ২০২৪ এ আমাদেরকে ছেড়ে মহান আল্লাহ তাালার ডাকে সাড়া দিয়েছেন আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দরবারে দোয়া করি তিনি যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে আমাদের মাননীয় সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে যেভাবে নিরলসভাবে পরিশ্রম করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.মামুনুর রশীদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আরটিভি/ এসকেডি



