ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জবির তৃতীয় গেটের কাছ থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ধরা

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে চিনতে পেরে আটক করেন তারা। একপর্যায়ে নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের কাছে হস্তান্তরের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সূত্রাপুর থানায় নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন আরটিভিকে বলেন, ‘আমরা তাকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করি। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। তারা আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন, শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
রাবিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরপর ২ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মুঠোফোনে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন রাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।  
রাবিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পলাতক খুনি হাসিনা ভারতের অর্থায়নে কিছু সন্ত্রাসীদেরকে দিয়ে পেট্রোল বোমা দিয়ে সাধারণ জনগণকে হুমকে মুখে রেখে বাংলাদেশের জাতীয় সম্পদগুলো নষ্ট করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।  
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা যে গণতন্ত্রের পথচলা শুরু করেছি সেটা কয়েকটা ককটেল বিস্ফোরণ আর দুই একটা গাড়িতে আগুন দিয়ে এই পথচলাকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী 
বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটির কমিটি প্রকাশ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতর্ক ক্লাব ‘বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটি’-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।
বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটির কমিটি প্রকাশ
আরও পড়ুন
জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার গ্রেপ্তার
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল