ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

বাসস

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা চলবে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ২৪ জন।

পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার ৯টি মূল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঘোষিত ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচিতে অংশ নিতে টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। 
জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ।
রাকসু নির্বাচনের এক বছরপূর্তী আজ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি 
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে গবেষণার জন্য ফেলোশিপ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইকবাল হোসেন।
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় এক দিন চিকিৎসাধীন থাকার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
মানবিক প্রকৌশলী গড়ে তুলছে রুয়েটের সোপান, নেতৃত্বে ফুয়াদ-তালহা-নাদভী 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মানবিক ও সমাজসেবামূলক সংগঠন রুয়েট ওয়েলফেয়ার ক্লাব ‘সোপান’ এর ২০২৬–২৭ সেশনে শিক্ষার্থী ভলান্টিয়ার দের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। 
মানবিক প্রকৌশলী গড়ে তুলছে রুয়েটের সোপান, নেতৃত্বে ফুয়াদ-তালহা-নাদভী 
আরও পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মার্চে, কোন ইউনিটের কবে
ছেলের ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে রাবি অধ্যাপক, অতঃপর... 
ভর্তি পরীক্ষায় সিলেবাসে পরিবর্তন আনলো খুলনা বিশ্ববিদ্যালয়