ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে চলছে জকসু নির্বাচন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে চলছে জকসু নির্বাচন। ছবি: সংগৃহীত

পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন। তবে নির্বাচনে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তারা বলছেন, যারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদের বেছে নিবে নেতৃত্বে।

জকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোস্তফা হাসান বলেন, এই সুষ্ঠু সুন্দর পরিবেশে কেউ বানচাল করতে চাইলে তার বিপদ হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চলছে। ভোটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৩ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে বেছে নিবেন আগামী এক বছরের নেতৃত্ব।

তারা বলছেন, বিগত দিনে যারা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করেছে ও আগামী দিনে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদেরকে বেছে নিবেন শিক্ষার্থীরা।

সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চললেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রদল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করে বলেন, ভোটার টোকেন নিয়ে কমিশন পক্ষপাত মূলক আচরণ করেছে।

আরও পড়ুন

এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কেউ বানচাল করার চেষ্টাও করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোস্তফা হাসান।

এই নির্বাচনে ১৬ হাজার ৬৪৫ জন ভোটার, যার মাত্র ১ হাজার ২৪২ জন আবাসিক শিক্ষার্থী। আর ২১ টি পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল