পাহাড়ের আলো-ছায়ায় হাতে-কলমে ফটোজার্নালিজম শিখলো শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১২:২৬ পিএম


পাহাড়ের আলো-ছায়ায় হাতে-কলমে ফটোজার্নালিজম শিখলো শিক্ষার্থীরা
ফিল্ডওয়ার্কে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পাহাড়, প্রকৃতি আর ঐতিহ্যের আবহে দিনভর চলল আলোকচিত্রের বিশেষ পাঠ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) খাগড়াছড়ির আলুটিলা গুহা ও হর্টিকালচার হেরিটেজ পার্কে এই ব্যতিক্রমী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা এই ফিল্ডওয়ার্কে অংশ নেন।

‘ফটোজার্নালিজম’ কোর্সের অংশ হিসেবে এই ব্যবহারিক শিক্ষার আয়োজন করা হয়। বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীলের তত্ত্বাবধানে ১০ জনের একটি দল এতে অংশ নেয়। সকাল থেকেই শিক্ষার্থীরা খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড়ের জনজীবন ও প্রকৃতি লেন্সবন্দি করেন। আলুটিলা গুহার পাথুরে দেয়াল আর অন্ধকার পরিবেশে ছবি তোলার সূক্ষ্ম কলাকৌশল রপ্ত করেন তারা। পরে হর্টিকালচার হেরিটেজ পার্কে চলে ল্যান্ডস্কেপ ও নেচার ফটোগ্রাফির অনুশীলন।

cc3a5843-bbd1-4d2d-a239-396a800b0dbd

সফরের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থী ওয়াসিকা রহমান বলেন, পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা গল্পগুলো ফ্রেমে বন্দি করা ছিল চ্যালেঞ্জিং। সঠিক অ্যাঙ্গেল ব্যবহার করে একটি সাধারণ দৃশ্যকে কীভাবে অর্থবহ করা যায়, সেটাই ছিল বড় শিক্ষা। 

আরও পড়ুন

মেহেরুন নেছা তানজিন বলেন, খাগড়াছড়ির প্রতিটি লোকেশনই ছিল গল্প বলার জন্য জুতসই। স্যারের নির্দেশনায় বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এটি আমার কাছে শেখার এক স্মরণীয় অধ্যায়।

আরেক শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, বই বা পিডিএফের তুলনায় ক্যামেরা হাতে মাঠে কাজ করা অনেক বেশি কার্যকর। আমরা এখানে কাজের খুঁটিনাটি শিখতে পেরেছি।

7183c62e-d22d-4dfd-ab4c-f030cb2eb33f

ফিল্ডওয়ার্ক শেষে শিক্ষার্থীদের তোলা ছবির ওপর দিকনির্দেশনা দেন সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল। 

তিনি বলেন, পেশাদার সাংবাদিকতায় ছবি কথা বলে। শুধু কারিগরি জ্ঞান থাকলেই হয় না, ফ্রেমের ভেতর গল্প ফুটিয়ে তোলা জরুরি। প্রতিকূল পরিবেশে ও ভিন্ন আলোয় মানসম্পন্ন ছবি তোলার এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাজীবনে আত্মবিশ্বাস জোগাবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission