জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের একটি মিছিল চলাকালে সাদা টি-শার্টে হারপিক ঢেলে আর্জেন্টিনার জার্সি তৈরি করেছেন ব্রাজিল সমর্থকরা।
রোববার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি অগ্নিবীণা হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির সামনে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকজন সমর্থক একটি সাদা টি-শার্ট মাটিতে রেখে তাতে হারপিক ঢেলে আর্জেন্টিনার জার্সির আদলে নকশা তৈরি করেন।
এ ঘটনার একটি ভিডিও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্রাজিল সমর্থক টি-শার্টের ওপর হারপিক ঢালছেন এবং সেটিকে আর্জেন্টিনার জার্সি হিসেবে উপস্থাপন করছেন। এ সময় উপস্থিত অন্যদের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি উল্লাস করতেও দেখা যায়।
ভিডিওতে তাদের বলতে শোনা যায়, আর্জেন্টিনার জার্সি বানাবো। আর্জেন্টিনার জার্সি যাস্ট একটা সাদা গেঞ্জি আর একটা হারপিক হলেই হয়। একটা সাদা গেঞ্জি নিন, তার ওপর হারপিক ঢেলে তৈরি করে ফেলুন আর্জেন্টিনার জার্সি।
আরটিভি/এমএম



