ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এ পোস্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী পোস্টটিকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম ওই পোস্টটি করেন। পোস্টে তিনি দাবি করেন, জুলাইয়ের সারাদেশে প্রথম ছাত্রলীগমুক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখে লাল কাপড় বাঁধা কর্মসূচিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সবার আগে সফল করেন।

পোস্টটি প্রকাশের পরপরই জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাবির সাবেক সমম্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যের সমলোচনা করে এর বিপক্ষে মতামত দিতে শুরু করেন। রাবির শিক্ষার্থীরা দাবি করেন, ছাত্রলীগ বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রথম ছাত্রলীগমুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই এমন মন্তব্য বিভ্রান্তি তৈরি করতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, নাহিদ ইসলাম কি জুলাইয়ের ইতিহাস জানে আদৌ? জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশ সাক্ষী। ১৬ই জুলাই তল্পিতল্পা গুছিয়ে রাবি থেকে ছাত্রলীগ পলায়ন করে পুলিশি পাহারায়। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে জুলাইয়ের সুবিধাভোগীদের লাভ কী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমরা একে অপরের সহযোদ্ধা।

আরেক সমন্বয়ক নওশাদ জামান নাহিদ ইসলামের পোস্ট শেয়ার দিয়ে লেখেন, এনসিপির কিছু নেতা বলেন প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার কিছু নেতা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এভাবেই তারা সবাইকে সুখী করে বেঁচে থাকতে চায়। দেশের প্রথম জুলাই গাদ্দার এনসিপি সবসময় সেরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক আশিক ফেসবুক পোস্টে লেখেন, জুলাইয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিয়েছে। সেদিন ছাত্রশিবির, ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনসহ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আসাদুল্লাহ গালিব বাবুসহ অন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাই, জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি কখনোই সমর্থনযোগ্য নয়।

আরও পড়ুন

উল্লেখ্য, এ বিষয়ে এখন পর্যন্ত নাহিদ ইসলাম তার পোস্টের ব্যাখ্যায় নতুন কোনো বক্তব্য দেননি।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
বিরল আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার