ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জুলাই আন্দোলনের অভিযুক্তদের বিচারের দাবিতে যবিপ্রবিতে স্মারকলিপি

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
জুলাই আন্দোলনের অভিযুক্তদের বিচার ও রিটে স্থগিত মামলা পুনরায় তদন্তের দাবিতে যবিপ্রবিতে স্মারকলিপি । ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই চেতনাধারী শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তারা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন

এছাড়া হত্যা, খুন, গুম, আবাসিক হলে সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফ্যাসিবাদী কার্যক্রমে সহযোগিতার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সালেক খান আরটিভিকে বলেন, জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আদালতের রিটে পুনর্বহাল হওয়া শিক্ষকদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করার বিষয়টি বিবেচনা করবে—এমন আহ্বানও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বিরোধিতাকারীদের বিষয়ে কোনো ধরনের আপস চান না তারা। এ বিষয়ে উপাচার্য ও উপ-উপাচার্য অভিযোগের সত্যতা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বহিরাগতদের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তিন সমিতি।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
দেশে প্রথমবারের মতো হচ্ছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে উদ্ভাবন, গবেষণা ও উৎপাদন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’।
দেশে প্রথমবারের মতো হচ্ছে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
আরও পড়ুন
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী
আগে ফ্যাসিস্টদের বিচার, এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার
অভিবাসন অভিযান নিয়ে মুখ খোলায় ৭ বিচারকের বিরুদ্ধে অভিযোগ