ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০১:৩০ এএম
ছবি: আরটিভি

নবীন শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। নতুন মুখের হাসি, স্বপ্ন ও প্রত্যাশায় মুখর হয়ে উঠেছে সবুজে ঘেরা ক্যাম্পাস।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের অডিটোরিয়ামে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও বিভিন্ন শিক্ষাসামগ্রী দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেয়।

এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচ। নতুন এ ব্যাচের আগমনে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নতুন বন্ধু, নতুন বিভাগ, নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে ঘিরে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাসের ছাপ। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত ছিলেন অনেকেই। কেউ ছবি তুলেছেন, কেউ নতুন সহপাঠীদের সঙ্গে পরিচিত হয়েছেন, আবার কেউ ঘুরে দেখেছেন সবুজে মোড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থান।

নবীন শিক্ষার্থী সুমাইয়া বলেন, ক্যাম্পাসে এসে চারপাশের সবুজ পরিবেশ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। খুবই শান্ত, সুন্দর ও স্নিগ্ধ একটি পরিবেশ। ওরিয়েন্টেশনে শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।

সংগীত বিভাগের নবীন শিক্ষার্থী প্রজ্ঞা ভট্টাচার্য বলেন, আজ আমাদের ওরিয়েন্টেশন ছিল। পুরো আয়োজন আমার খুব ভালো লেগেছে। শিক্ষকরা বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে যে পরামর্শ দিয়েছেন, তা মনোযোগ দিয়ে শুনেছি। ক্যাম্পাসটি খুবই সুন্দর, সবুজ ও গোছানো। এখানে ভর্তি হতে পেরে নিজেকে সত্যিই গর্বিত মনে হচ্ছে। সিনিয়র ভাই-বোনদের আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের নবীন শিক্ষার্থী মো. হযরত আলী রূপক বলেন, ভর্তি হওয়ার আগে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব বেশি জানতাম না। শুধু নামটাই শুনেছিলাম। আমি রংপুর থেকে এসেছি। এখানে এসে ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ দেখে সত্যিই অভিভূত হয়েছি। এত সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী কর্ণক দাস বলেন, আজকের ওরিয়েন্টেশনের পরিবেশ ছিল দারুণ। শিক্ষক ও সিনিয়ররা খুব আন্তরিকভাবে আমাদের স্বাগত জানিয়েছেন। সবচেয়ে ভালো লেগেছে, এখানে র‍্যাগিংয়ের কোনো সংস্কৃতি নেই। বিশ্ববিদ্যালয়জীবনের পাশাপাশি ক্যাম্পাসের নানা আয়োজন উপভোগ করার অপেক্ষায় আছি। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচটি বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালে বাংলাদেশের পিউপিল স্কুল বাস
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৬’। এ আয়োজনে সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা ও Pupil School Bus Ltd.-এর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যান মো. আবদুর রশিদ সোহাগ।
আন্তর্জাতিক স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালে বাংলাদেশের পিউপিল স্কুল বাস
কচুরিপানা আর প্লাস্টিক বর্জ্যে বেহাল ইবির মীর মুগ্ধ সরোবর
কচুরিপানা আর প্লাস্টিক বর্জ্যে বেহাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর। একসময় স্বচ্ছ পানিতে মাছের বিচরণ, অতিথি পাখির কলকাকলি, দৃষ্টিনন্দন সেতুর আলো আর শিক্ষার্থীদের আড্ডায় মুখর থাকা লেকটি এখন কচুরিপানায় ঢেকে গেছে।
কচুরিপানা আর প্লাস্টিক বর্জ্যে বেহাল ইবির মীর মুগ্ধ সরোবর
চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন তিন শতাধিক
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন তিন শতাধিক
হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, তবুও শিক্ষার্থীদের থেকে আদায় ২৭০ টাকা 
শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জাহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি বেসরকারি জীবনবিমা প্রতিষ্ঠানের সঙ্গে করা স্বাস্থ্যবিমা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। তবে অভিযোগ উঠেছে, চুক্তি কার্যকর না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সেমিস্টারে এনরোলমেন্টের সময় স্বাস্থ্যবিমার নামে ২৭০ টাকা করে নেওয়া হচ্ছে।
হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, তবুও শিক্ষার্থীদের থেকে আদায় ২৭০ টাকা 
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) Organization of Disaster Management (ODM)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন। এতে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ৩৪ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় মানসিক চাপের কারণ, চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল, আত্মসচেতনতা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত ও একাডেমিক জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ODM-এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি প্রকাশ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা প্রথমবারের মতো ডেডিকেটেডভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্টের’ ওপর কর্মশালা আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কর্মশালাটি আয়োজনে প্রশাসনিক সহযোগিতা দিয়েছেন। তিনি বলেন, যুবদের মধ্যে দ্রুতগতিতে মানসিক অবসাদ বৃদ্ধি এবং অনেকের অজান্তেই বিভিন্ন মানসিক সমস্যার দিকে ঝুঁকে পড়ার বিষয়টি উদ্বেগের। একজন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা ও সহায়তার আওতায় আসার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা জরুরি। ODM-এর সভাপতি জয় দাস বলেন, আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, কেউ Mental Disorder, Depression বা Anxiety-এর মতো বিষয় নিয়ে কথা বললে অনেক সময় তাকে নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের মূল উদ্দেশ্য ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কঠিন সময়ে কীভাবে নিজেকে ভালো রাখতে ও পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়ে সচেতন হয়—আমরা সেই জায়গায় কাজ করতে চাই। হয়তো এটি খুব বড় কোনো উদ্যোগ নয়, কিন্তু এই ছোট উদ্যোগই কারও জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মসচেতনতা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। আরটিভি/টিআর
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
আরও পড়ুন
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি