ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

রাবিতে সংঘর্ষ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি শিক্ষক নেটওয়ার্কের

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস ‌সালাহউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে উপাচার্য দপ্তর বরাবর লিখিত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক রাবি শাখা।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ২৭ জুলাই সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং ক্যাম্পাসে আইনের শাসন নিশ্চিতের দাবিতে এ বিবৃতি দেয় তারা।

বিবৃতিতে বলা হয়, ২৭ জুলাই রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও শিবিরের নেতারা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে দফায় দফায় মারধর করেন। পরে হামলার শিকার দুই শিক্ষার্থী-ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আনাস এবং সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আবেদনে তারা দাবি করেন, প্রক্টর অফিস, রাকসু ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং এমনকি অ্যাম্বুলেন্স থেকে আহত ব্যক্তিকে নামিয়ে পুনরায় মারধরের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো অভিযোগের তদন্ত ও বিচার করার দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোনো ছাত্রসংগঠন বা ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারে না। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের চিহ্নিত করে 'মব জাস্টিস'-এর শিকার করা আইনের শাসনের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তারা।

লিখিত আবেদনে আরও বলা হয়, '২৪-এর গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনের পর থেকে জিএস সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগীরা বারবার এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়েছেন।

আরও পড়ুন

এছাড়া প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার সময় রাকসুর ভিপি ও জিএসকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দিতে দেখা গেছে বলেও আবেদনে দাবি করা হয়।

তাদের ভাষ্য, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে শাস্তি দেওয়া বা বলপ্রয়োগের মাধ্যমে বিচার করা জুলাইয়ের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোই গ্রহণযোগ্য পদ্ধতি।

বিবৃতির শেষাংশে তারা বলেন, অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বা শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের, কোনো ছাত্রসংগঠন বা রাকসুর নয়।

সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান (দর্পণ) মারা গেছেন। 
বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
২-৩ দিনের মধ্যে অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলার চার্জশিট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
২-৩ দিনের মধ্যে অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বহিরাগত যানবাহনের অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ৫০০ যানবাহন। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন। প্রাথমিকভাবে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০টি সিএনজি ও ৩০০টি ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। বহিরাগত যানবাহনের চালকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা থেকে শুরু করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটার অভিযোগও রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের নির্দিষ্ট তালিকার আওতায় আনার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিএনজি ও অটোরিকশা নিবন্ধনের দাবি জানালেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে চাকসুর উদ্যোগে এবং সংশ্লিষ্ট পরিবহন সমিতিগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন বলেন, “ক্যাম্পাসে যানবাহন ব্যবস্থা নিয়ন্ত্রিত করতে আমরা সকল সিএনজি ও রিকশা নিবন্ধনের এই উদ্যোগ হাতে নিয়েছি। এর মধ্য দিয়ে ক্যাম্পাসের সকল সিএনজি, রিকশা খুব সহজে শনাক্ত করা যাবে। চাকসু শুরু থেকেই এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে। আমরা চাকসুসহ সচেতন সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। গত কয়েকদিন দফায় দফায় রিকশা ও সিএনজি সমিতির সাথে আলোচনার পর আজকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনকৃত সকল গাড়িকে নির্দিষ্ট নাম্বার সম্বলিত স্টিকার ও ভেস্ট প্রদান করা হবে। নির্দিষ্ট ড্রেসকোড ও স্টিকার ব্যতীত কোনো গাড়ি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।” নিবন্ধন কার্যক্রমের আওতায় প্রতিটি যানবাহনকে নির্দিষ্ট শনাক্তকরণ নম্বরসংবলিত স্টিকার এবং চালকদের নির্ধারিত ভেস্ট দেওয়া হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট যানবাহন চিহ্নিত করাও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল কমবে এবং অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ক্ষেত্রেও নিবন্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/ এসকেডি
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রশাসনের অনুমতি ছাড়া’ ক্যাম্পাসে ব্যানার টানানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ পরবর্তী লিখিতভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে নতুন একটি স্বতন্ত্র দপ্তর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
আরও পড়ুন
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
বিরল আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার