ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে আয়োজিত হয়েছে ‘RUSC Tree Plantation Drive 2026’ বৃক্ষরোপণ কর্মসূচি । রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউএসসি কার্যালয়সংলগ্ন এলাকায় চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য নিজ হাতে একটি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম এবং ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে একইদিন রাজশাহী জেলার বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়। চারা নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে একটি টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।”

আরও পড়ুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই।”

এক শিক্ষার্থী বলেন, “গাছ পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আমরা এই গাছের যত্ন নেব। বড় হয়ে গাছটি যেন সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখব।”

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরী, মাশরাফি জামান চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কর্মসূচির আহ্বায়ক ছিলেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা, বিজ্ঞান প্রচার ও প্রসারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা তৈরিতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে। জাতীয় বিজ্ঞান মেলা, সায়েন্স শো ও বিজ্ঞানভিত্তিক পডকাস্টের পাশাপাশি ভবিষ্যতেও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা