ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রেমিককে ‘গোপন ছবি’ পাঠানো সেই ইবি ছাত্রীকে হল থেকে স্থায়ী বহিষ্কার

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ আবাসিক হলে সহপাঠী ও রুমমেটদের ‘ব্যক্তিগত ছবি’ তুলে প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত অর্থনীতি বিভাগের ২১-২২ বর্ষের শিক্ষার্থী তোবাউল জান্নাতী ঐশী।

মঙ্গলবার (১৮ আগস্ট) জুলাই ৩৬ হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

হল প্রভোস্ট জানান, ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই হলের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। ১৬ আগস্ট রিপোর্ট জমা দেয় কমিটি।

জানা যায়, সোমবার (১৭ আগস্ট) হল বডি বসে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেয়। ওই সময় ঐশীর বাবা-মা উপস্থিত ছিলেন। এসময় রিপোর্টের সুপারিশক্রমে দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা এবং অপরটি হচ্ছে ভুক্তভোগীদের তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব মেয়েটির পিতামাতা নেবে। সেই নিশ্চয়তা দিয়ে মেয়েসহ মা-বাবা বন্ডে (চুক্তি) স্বাক্ষর করেছে।

এর আগে, অভিযুক্ত শিক্ষার্থী হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির (প্রেমিক) কাছে পাঠাতেন।

আরও পড়ুন

সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। এরপর হলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ৭ আগস্ট জানাজানি হলে হল ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হন। জরুরি সভা ডেকে সংশ্লিষ্ট ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেয় হল কর্তৃপক্ষ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক শিক্ষার শুরু হয়েছিল বলে জানিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। 
ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক 
বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার আরটিভির সাজ্জাদুর রহমান
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ষান্মাসিক মূল্যায়ন ২০২৬-এর সেরা অনুসন্ধানী রিপোর্টার নির্বাচিত হয়েছেন আরটিভির বেরোবির সংবাদদাতা সাজ্জাদুর রহমান।
বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার আরটিভির সাজ্জাদুর রহমান
রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান।
রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান
মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে...
মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
আরও পড়ুন
ইবিতে জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে সম্মাননা
সিভিল জজদের সংবর্ধনায় ইবির ফাইনাল পরীক্ষা স্থগিত
‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর...
ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন