ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে নির্মাণাধীন হলে ‘অনুমতিহীন’ ব্যানার টাঙানোয় তদন্ত কমিটি গঠন

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন নতুন ছাত্র হলে টাঙানো ব্যানার খোলা হচ্ছে। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন নতুন ছাত্র হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত সম্পন্ন করে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে উপাচার্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

এবিষয়ে কমিটির আহ্বায়ক লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন, আমি কর্তব্যরত ছুটিতে আছি। আজ ক্যাম্পাসে ফিরবো। এ বিষয়ে এখনো কিছু জানি না। ক্যাম্পাসে ফিরেই খোঁজ নিব।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন আবাসিক হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। হলটির সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ নামকরণের দাবি জানান। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির ও শাখা ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
‎রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন। 
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দিয়েছে শাখা ছাত্রদল।
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
‘শেখো, প্রতিযোগিতা করো, উদ্ভাবন করো’ শিরোনামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর আয়োজনে এক দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রুয়েটের দুর্দান্ত সূচনা
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭ এ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সাস্ট) ২-১ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ব্যাডমিন্টন দল। প্রথম ম্যাচে হারের পর পরবর্তী ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সংকল্প করছে দলটি। 
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রুয়েটের দুর্দান্ত সূচনা
আরও পড়ুন
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম
ইবির সমাবর্তনে নিবন্ধন না করলেও সবার জন্য থাকছে ‘মূল সার্টিফিকেট’
ধর্মতত্ত্ব অনুষদে এত শিক্ষক থাকলেও কেন কোরআনিক মিউজিয়াম নেই—প্রশ্ন ইবি প্রোভিসির
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি