ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

রাবিতে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম এ তথ্য জানান।

কমিটির প্রধান হিসেবে রয়েছেন কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন

এর আগে, বুধবার (২৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে নবাব আবদুল লতিফ হলের পেছনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে দুই বিভাগের একাডেমিক ভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়, পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের ‘পরিচ্ছন্নতা’ অভিযান
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের উদ্বোধনের মাধ্যমে এ অভিযান শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন এবং সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, “দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে আজ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করব, ফগ মেশিনের মাধ্যমে স্প্রে করব এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা করব।” অভিযানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রাখি। অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ক্যাম্পাসের সব শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী-কর্মচারী সবাই মিলে সম্মিলিতভাবে ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করব। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস উপহার দিতে। যেহেতু ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়, আর এডিস মশা দিনের বেলায় কামড়ায়, তাই এদের প্রতিহত করতে এদের উৎসে অভিযান চালাতে হবে। যেখানে এই মশা জন্মায়, সেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। আরটিভি/টিআর
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের ‘পরিচ্ছন্নতা’ অভিযান
ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগীয় সভাপতি হিসেবে প্রথমবারের মতো বিভাগীয় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ১৫/০৯/২০২৬ তারিখ থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব তন্ময় সাহা জয়কে ১৬-০৯-২০২৬ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করায় সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, সভাপতি হিসেবে বিভাগের শিক্ষক কাউকে বিবেচনা করায় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশ কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। তন্মধ্যে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষকদের কক্ষ সংকট এবং সেশনজট ও ল্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। আমি প্রশাসনের সহযোগিতায় চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে ক্লাসরুম ও শিক্ষকদের রুম সংকট নিরসনের। পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি একটি মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনের। সেটিও দ্রুত বাস্তবায়ন হবে, আশা করি। ইতোমধ্যেই তিনজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে। নিয়োগ প্রক্রিয়া যেন সুষ্ঠু, সুন্দরভাবে এবং দ্রুত সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব। আরটিভি/টিআর
ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি নিয়োগ
নির্ধারিত সময়ে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি রাবি শিবির
শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানিয়েছিলেন, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে। তবে নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়নি।
নির্ধারিত সময়ে প্রতিশ্রুত অ্যাম্বুলেন্স দিতে পারেনি রাবি শিবির
জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাতে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ
পবিপ্রবিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ চালুর ঘোষণা
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে হিউম্যান রিসোর্স (এইচআর) ক্লাব আয়োজিত ‘১০ম ব্যাচ মেজর সেমিস্টার: উৎকর্ষের পথে যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
পবিপ্রবিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ চালুর ঘোষণা
আরও পড়ুন
বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত
নোয়াখালীর সেই স্কুলে এক সপ্তাহে ৪৮ শিক্ষার্থী অসুস্থ
ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি
নারীদের গোসলের ছবি তোলা নিয়ে উত্তেজনার পর তুমুল মারামারি