ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ হাবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
উত্তম কুমার রায়-ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক উত্তম কুমার রায়ের বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং পরে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীর দাবি, পরিচয়ের এক পর্যায়ে কালী মন্দিরে তাদের বিয়েও হয়। তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন উত্তম কুমার।

রোববার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসানের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

ভুক্তভোগী ওই নারী দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা। তার পরিচয় গোপন রাখতে প্রতিবেদনে ‘সরলা রাণী’ ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

লিখিত অভিযোগে ওই নারী দাবি করেন, হাবিপ্রবিতে কর্মরত উত্তম কুমার রায়ের সঙ্গে ২০২৩ সাল থেকে তার পরিচয়। পরিচয়ের পর থেকেই বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে উত্তম কুমার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান বলে অভিযোগ তার।

আরও পড়ুন

ভুক্তভোগীর দাবি, পরিচয়ের এক পর্যায়ে কালী মন্দিরে উত্তম কুমার তাকে বিয়ে করেন। তবে তার প্রথম বিয়ের বিষয়টি আগে জানানো হয়নি বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। বিভিন্ন সময়ে মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগীর ভাষ্য, গত ২৫ আগস্ট দুজন দিনাজপুরের রামসাগরে ঘুরতে গেলে কয়েকজন যুবক তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। ঘটনার পর থেকেই উত্তম কুমার তাকে এড়িয়ে চলছেন বলে দাবি তার।

মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে উত্তম কুমারের দাবি, তার মোবাইল ফোনটি ওই নারীর সঙ্গে রামসাগরে ঘুরতে গিয়ে হারায়নি।

এসব অভিযোগ অস্বীকার করে উত্তম কুমার বলেন, মেয়েটির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। তার ব্যক্তিগত জীবনে নানা সমস্যা থাকায় আমরা কয়েকজন তাকে পড়ালেখার বিষয়ে সহযোগিতা করে আসছিলাম। একপর্যায়ে তাকে সহযোগিতা করার সিদ্ধান্ত থেকে সরে আসায় তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। আমার চাকরি খেয়ে ফেলবে এবং বাসায় গিয়ে ঝামেলা করবে বলেও হুমকি দেন। শুধু তাই নয়, আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করারও হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিষয়টি আমি আমার সহকর্মীদের অবহিত করলে তারা আমাকে থানায় জিডি করার পরামর্শ দেন। তাদের পরামর্শে গত ২৮ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ