ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা: বেরোবি উপাচার্য

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
ছবি : আরটিভি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকার নভোথিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) এ মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনগুলোকে কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে উৎপাদনে রূপান্তর এবং সরাসরি মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী ও গবেষকদের প্রকল্প প্রদর্শন করেন।

এ সময় উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় বদ্ধপরিকর। ল্যাবরেটরির নতুন নতুন আবিষ্কার যখন বাণিজ্যিক বাজারে জায়গা পাবে, তখনই দেশের সার্বিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি ত্বরান্বিত হবে। এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা ও নেটওয়ার্ক তৈরির অনন্য সুযোগ।’

রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত এ মেলায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের নির্বাচিত ৪টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রকল্পগুলো হলো—১. Silicon-based Perovskite Solar Cells, ২. AgriTrace BD, ৩. Carbon Setu এবং ৪. DeshGuard AI।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সন্তানরা। 
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে গান শোনাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর (সোমবার) ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন জেমস
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
অনেক বছর ধরে ১ জানুয়ারি দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ‘বই উৎসব’ পালন করে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এবার সেই চেনা ছক ভেঙে এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
করোনার সময় চারদিকে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তখন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে রাখার বিকল্প পথ খুঁজছিলেন নুরুল করিম। শ্রেণিকক্ষের বদলে কখনো শিক্ষার্থীদের বাড়ির উঠোনে মাদুর বিছিয়ে, কখনো ছাদে, আবার কখনো মাঠে বসে চলত পড়াশোনা।
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
আরও পড়ুন
আবু সাঈদের আত্মদান গণতান্ত্রিক আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল: ত্রাণমন্ত্রী
‘বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প ডিসেম্বরের মধ্যে একনেকে পাস করা হবে’
বিশ্বের শীর্ষ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি