ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজাসহ ইবির দুই শিক্ষার্থী ধরা, বললেন ‘নিয়মিত সেবন করি না’

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজা সেবনে অবস্থায় দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল। আটককৃত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগের নাহিদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী কেন্দ্রীয় ক্রিকেট মাঠ সংলগ্ন অন্ধকার স্থানে বসে গাঁজা প্রস্তুত করছিলেন। একপর্যায়ে নিরাপত্তা সেলের এক কর্মী তাদের হাতেনাতে গাঁজাসহ ধরে। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। বিভাগের চেয়ারম্যানের অবগতির ভিত্তিতে মঙ্গলবার প্রক্টর অফিসে মিটিং ডাকা হয়েছে।

সাংবাদিকদের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে আটককৃত দুই শিক্ষার্থী বলেন, আমরা এটা অন্যায় কাজ করেছি। আমরা নিয়মিত সেবন করি না। গাঁজা সাপ্লাইয়ের সঙ্গে যারা জড়িত ছিল এমন কয়েকজনের নামও দিয়েছেন তারা।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স। যার কাছে পাওয়া যায় তার বিরুদ্ধেই অ্যাকশনে যাওয়া হবে। প্রক্টরিয়াল বডি সহ আমাদের নিরাপত্তা কর্মীরা সারারাত সজাগ থাকে। কেউ অন্যায় কাজ করার সুযোগ পাবে না। ওই শিক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে অবহিত করা হয়েছে। দিনে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গাঁজা, বিদেশি বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
আরও পড়ুন
হঠাৎ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তার স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত প্রশাসনের