ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ

ইবি সংবাদদাতা, আরাটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
ছবি: আরটিভি

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ‘সচেতন শিক্ষক কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

এসময় তাদের ‘চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার; শেখ হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই; সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না ও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুস সামাদ বলেন, বিগত ১৭ বছরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস, খুন ও রাহাজানির বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। এসব গোষ্ঠী আবারও সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের গাড়ি ও বাসে চোরাগুপ্ত হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ছড়িয়ে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দণ্ডিতদের রায় কার্যকরের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এলেও আওয়ামী লীগের পুনরুত্থানের আশঙ্কা দেখা যাচ্ছে। ছাত্র-জনতা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা থেকে একচুলও পিছিয়ে যায়নি। প্রায় দেড় হাজার শহীদের রক্ত ও ৩০ থেকে ৪০ হাজার আহত ব্যক্তির আত্মত্যাগের চেতনা ধারণ করে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ধানের চাল দিয়ে তৈরি হচ্ছে শীতের নানা রকম পিঠাপুলি। গ্রামবাংলার সেই চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
​খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
আরও পড়ুন
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তার স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত প্রশাসনের
ইবিতে র‍্যাগিং ইস্যুতে ৫ জন আজীবন বহিষ্কারসহ ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
অনুমোদন ছাড়া ইবিতে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা, কাজ স্থগিত