
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি এস. এম. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ভোরের ডাক-এর প্রতিনিধি হৃদয় হোসাইন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ-এর প্রতিনিধি মো. এরশাদ এবং মানবজমিন-এর প্রতিনিধি মেহেদী হাসান খান সিয়াম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক সমিতির অফিসিয়াল পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। মাভাবিপ্রবি সাংবাদিকদের ভোটের মাধ্যমে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার ৩(ঙ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক অনুমোদন দেওয়া হয়। গত ২২ জানুয়ারি এই কমিটির যাত্রা শুরু হয়েছিল।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন—যুগ্ম সম্পাদক: মো. নাজমুল হাসান ভূঁইয়া (চ্যানেল ২১), রায়হান আহমেদ (আজকের বাংলা); সাংগঠনিক সম্পাদক: হাসিব মাহমুদ প্রিন্স (কালবেলা, বাংলাভিশন); সহসাংগঠনিক সম্পাদক: মো. তকী তাহমিদ (কালের কণ্ঠ), জিসান রহমান (ফেইস দ্য পিপল, আগামীর সময়); কোষাধ্যক্ষ: সমাপ্তি খান (যায়যায়দিন); দপ্তর সম্পাদক: আতিক মাহবুব তাঞ্জিম (আরটিভি, এদিন); উপদপ্তর সম্পাদক: সাকিব আল হাসান (চ্যানেল ২৪, তালাশ বিডি), আল শাহারিয়ার ইমন (যুগান্তর, ঢাকা মনিটর); প্রচার সম্পাদক: হৃদয় হোসাইন (কাগজের বার্তা); উপপ্রচার সম্পাদক: ইমতিয়াজ আহমেদ ইমন (গণকণ্ঠ), এবিএস রবিন (স্বদেশ প্রতিদিন)। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল ইসলাম সৈকত (দেশের কথা), আবিদ ফেরদৌস মিয়া (রাইজিং বিডি) ও মীর মাহফুজারা রহমান (বিডি টুডেস)।
পূর্ণাঙ্গ কমিটির নির্বাচিত সভাপতি এস. এম. জাহিদ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় ক্যাম্পাস সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। সাধারণ সম্পাদক হৃদয় হোসাইন বলেন, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতিকে আরও গতিশীল ও সক্রিয় সংগঠনে রূপান্তর করা হবে।
পূর্ণাঙ্গ এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ছাড়া মাভাবিপ্রবি ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি, গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই কমিটির নেতৃত্বে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরতে আরও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
আরটিভি/টিআর



