ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচজন অসচ্ছল নবীন শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান। শিক্ষার্থীদের স্নাতক (অনার্স) শিক্ষা শেষ হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাদের পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, দরিদ্র পরিবারের পাঁচজন নবীন শিক্ষার্থীকে আগামী মাসের শুরু থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়া হবে। চার বছর ধরে তাদের এ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী পরীক্ষার ফরম পূরণের খরচও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন শাকিল দেওয়ান।

এদিকে মাসিক এ সহায়তা পেয়ে খুশি পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নতুন পরিবেশে এসে আর্থিক সংকটে থাকা এসব শিক্ষার্থী মনে করছেন, প্রতি মাসে ১ হাজার টাকার এ সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়ক হবে।

বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রাজশাহীতে সহজে টিউশন পাওয়া যায় না। তার ওপর আমরা রাজশাহীতে একেবারেই নতুন। শাকিল ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। বর্তমানে ১ হাজার টাকা আমার জন্য অনেক কাজে আসবে। এছাড়াও ফরম পূরণের সময়ও সহযোগিতা করবেন বলে তিনি আমাদের আশ্বস্ত করেছেন।

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান বলেন, অনেক দিন ধরেই আমি বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। সেই ধারাবাহিকতায় এবার পাঁচজন নবীন অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, তাদের প্রত্যেককে প্রতি মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা প্রদান করব। যদিও এই সহায়তার পরিমাণ খুব বেশি নয়, তবুও আমি বিশ্বাস করি, তাদের পড়াশোনা চালিয়ে যেতে এটি কিছুটা হলেও সহায়ক হবে।

শাকিল দেওয়ান আরও বলেন, রাজশাহীতে সহজে টিউশন পাওয়া যায় না। অনেক শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ভর্তি হওয়ার পর অনেকের খাবারের খরচ চালানোও কঠিন হয়ে পড়ে। মূলত মানবিক দায়বদ্ধতা ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি মনে করি, একজন শিক্ষার্থীর পড়াশোনা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, সে দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যতে সামর্থ্য বৃদ্ধি পেলে এই সহায়তার পরিধি আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ।

এ উদ্যোগের প্রশাংসা করে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত। শাকিল দেওয়ানের এই উদ্যোগ অন্যদেরও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে আমি মনে করি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) নাহিয়ান বিন অনিককে দেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে নাহিয়ান বিন অনিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ বিষয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত আট নেতা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজ। নাহিয়ানকে দেওয়া শোকজ নোটিশ ও আট নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের প্রক্রিয়া সহজ করতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল অটোমেশন পেমেন্ট ব্যবস্থা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
জবিতে ফের দুই পক্ষের মারামারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগঠনটির সদস্যসচিব শামসুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের সময় ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরেফিন ও অনিকের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি পোস্ট দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষের পোস্টের জবাবে অন্য পক্ষ পাল্টা পোস্ট দেওয়ায় বিষয়টি নিয়ে তাঁদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ক্যাম্পাসে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভিক্টোরিয়া পার্কের চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে রড ও পাইপ হাতে একে অপরকে ধাওয়া ও হামলা করতে দেখা যায়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়। সংঘর্ষে আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। তাঁদের কীভাবে ও কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্টের সঙ্গে আজকের সংঘর্ষের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি শান্ত। আরটিভি/টিআর
জবিতে ফের দুই পক্ষের মারামারি
জানাজায় সবার উদ্দেশ্যে যা বললেন অপ্রতিমের বাবা 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা হয়েছে।
জানাজায় সবার উদ্দেশ্যে যা বললেন অপ্রতিমের বাবা 
ইবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্র্যাকের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
ইবিতে শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক 
আরও পড়ুন
গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা
রাবিতে প্রথমবারের মতো ওঁরাওদের ঐতিহ্যবাহী ‘কারাম’ উৎসব 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি ছাদিক, সাধারণ সম্পাদক সাবিরুজ্জামান
১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে দুই ট্রেন