ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
তিন দফা দাবিতে মানববন্ধন করছেন ভেটেরিনারি শিক্ষার্থীরা : ছবি আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি শিক্ষার্থীরা পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) ভেটেরিনারি অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে ৪৯২টি পদ সৃষ্টিতে সম্মতি দেওয়া হয়। সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে এসব পদ রাজস্ব খাতে নিয়োগের জন্য অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে। এ পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে ভেটেরিনারি শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) হাবিপ্রবির ভেটেরিনারি শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।
২. ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের কোনো সুযোগ ভবিষ্যতে রাখা যাবে না।
৩. প্রতিটি উপজেলায় চারজন করে সার্জনের পদ দ্রুত সৃষ্টি ও নিয়োগ কার্যকর করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. রাকিবুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হাসানসহ বিভিএসএর নেতৃবৃন্দ এবং ভেটেরিনারি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় অধ্যাপক ড. রাকিবুল ইসলাম বলেন, আমাদের এই প্রফেশনে পাঁচটি পদ দেওয়া হয়েছিল। এর মধ্যে ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) এবং সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (১০ম গ্রেড) পদ ছিল। পরবর্তীতে বাকি পদগুলো বাদ দিয়ে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন সরকারের কাছে আমাদের দাবি, ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদটি আমাদের দিতে হবে। তা না হলে ইঞ্জিনিয়ারিংয়ে সহকারী ইঞ্জিনিয়ার পদগুলোকে ৯ম গ্রেডে উন্নীত করার যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুসারে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদের যোগ্যতা পরিবর্তন করে ৯ম গ্রেড নির্ধারণ করে সেখানে ভেটেরিনারিয়ানদের নিয়োগ দিতে হবে।

বিভিএসএর সহ-সভাপতি নাজমুল হাসান তিন দফা দাবি তুলে ধরে বলেন, আজ আমরা একা নই। আমাদের সঙ্গে ১৭টি ক্যাম্পাসের শিক্ষার্থী এবং আমাদের সিনিয়র ভেটেরিনারিয়ানরা ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।

তিনি আরও বলেন, বর্তমানে উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করেন। একটি উপজেলায় এতগুলো ইউনিয়নের প্রাণিস্বাস্থ্য রক্ষায় একজন ভেটেরিনারিয়ান যথেষ্ট নন। মাননীয় প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু প্রতি উপজেলায় চারজন করে ভেটেরিনারিয়ান নিয়োগের যে বক্তব্য দিয়েছেন, আমরা তার দ্রুত বাস্তবায়ন চাই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে যুক্ত হলেন দুই সাংসদ 
মালদ্বীপে যাওয়ার পরদিনই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু