ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ফল প্রকাশে বিলম্ব, একাডেমিক ভোগান্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
ছবি : আরটিভি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সেমিস্টার ফাইনাল পরীক্ষার দুই মাস পেরিয়ে গেলেও সব বিভাগের ফলাফল প্রকাশ হয়নি। এতে রি-এডমিশন, পরবর্তী সেমিস্টারের একাডেমিক পরিকল্পনাসহ উচ্চশিক্ষায় আবেদনের ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

গত ১২ মে প্রকাশিত রুটিন অনুযায়ী ৪৯ ও ৫১তম ব্যাচের ১১ জুন এবং ৪৮ ও ৫০তম ব্যাচের ১৪ জুন চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। দীর্ঘ এক মাস ব্যাপী চলমান এই পরীক্ষা বিভিন্ন ব্যাচ অনুযায়ী ১২ জুলাইয়ের মধ্যে সমাপ্ত হয়। কিন্তু পরীক্ষা শেষ হবার দুই মাস পেরিয়ে গেলেও ৫১তম ব্যাচের (লেভেল-১ টার্ম-২) সকল বিভাগের রেজাল্ট প্রকাশিত হলেও অন্যান্য ব্যাচের সব বিভাগের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ইতোমধ্যে, ৫০তম ব্যাচের (লেভেল-২ টার্ম-২) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের ফলাফল প্রকাশিত হয়নি এবং ৪৯তম ব্যাচের (লেভেল-৩ টার্ম-১) কেবল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। এছাড়া ৪৮তম ব্যাচের (লেভেল-৪ টার্ম-১) কোন বিভাগের ফলাফল এখন অবধি প্রকাশিত হয়নি।

এদিকে বিশ্ববিদ্যালয় হতে প্রকাশিত নোটিশ অনুযায়ী ১৫ জুলাই থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়। এতে বিপাকে পড়েছেন রি-এডমিশন সম্ভাবনায় থাকা শিক্ষার্থীরা। গত সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে যদি তারা উত্তীর্ণ হতে না পারেন, তবে এই দুই মাস ক্লাসে উপস্থিতি তাদের সময় অপচয়ের কারণ হিসবে অভিযোগ করেন। এছাড়া ৪৮তম ব্যাচের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আবেদন বিলম্ব ও অনিশ্চয়তার মধ্যে তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করছে।

উক্ত বিষয়টি পূর্বের ফলাফল প্রকাশের বেলায় প্রতিফলিত হয়েছিল। গতবছর ২৪ নভেম্বর শুরু হওয়া বিভিন্ন ব্যাচের সেমিস্টারে ফাইনাল পরীক্ষা ভূমিকম্পের কারণে স্থগিতের পর ৯ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলামান থাকে। এ সময় ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৪৯, ৫০ ও ৫১তম ব্যাচের সকল বিভাগের ফলাফল প্রকাশিত হয়। তবে পরীক্ষা শুরুর তিন মাস পেরিয়ে এ ৯ এপ্রিলের মধ্যে ৪৭ ও ৪৮তম ব্যাচের ফলাফল প্রকাশিত হয়।

ফল প্রকাশ নিয়ে অপেক্ষায় থাকা ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী নাজরানা মেহনাজ দিবা বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ আবেদনের প্রেক্ষিতে আমাদের গত সেমিস্টারের ফলাফল সংযুক্ত করতে হয়। কিন্তু জুন মাসে শুরু হওয়া পরীক্ষার ফলাফল আমরা এখনো পাইনি। তাই আমার কাছে কেবল লেভেল-৩ টার্ম-২ এর ফলাফল রয়েছে। তাই আমার ক্ষেত্রে উচ্চশিক্ষায় আবেদনে বিলম্ব ঘটছে।

ইন্টার্নিশিপ শেষ করে আসা শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, আমার অনেক সহপাঠী আছে যাদের একাধিক বিষয়ে রিটেক আছে। কিন্তু তারা বর্তমানে ইন্টার্নিশিপের শেষ পর্যায়ে। এ সময় ফলাফল প্রকাশের পর যদি তাদের রি-অ্যাডমিশন নিতে হয়, তবে তারা তীব্র মানসিক যন্ত্রণায় ভুগবে। তাই প্রশাসনের উচিত দ্রুত ফলাফল প্রকাশে কাজ করা।

হতাশা প্রকাশ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৯তম বাচের শিক্ষার্থী এম এম ফাহাদ জয় জানান, নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে প্রায় দুই মাস হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত আমরা পূর্ববর্তী সেমিস্টারের ফলাফল জানতে পারিনি। এর ফলে নতুন সেমিস্টারে কতটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করব, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ছন্দ খুঁজে পাচ্ছি না। আগের সেমিস্টারের ফলাফল সম্পর্কে যদি একটা ধারণা পেতাম, তাহলে সেই অনুযায়ী নিজের পড়াশোনার পরিকল্পনা সাজাতে পারতাম এবং নতুন করে পড়াশোনায় আগ্রহ তৈরি হতো। এভাবে দীর্ঘদিন ফলাফলের জন্য অপেক্ষা করতে করতে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হলে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান বুঝতে পারত এবং পরবর্তী পড়াশোনার পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়টিতে আরও দক্ষ ও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

ফলাফল প্রকাশে ধীরগতি নিয়ে টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেন্যান্স বিভাগের ৫০তম ব্যাচের সাব্বির হোসেন বলেন, ওবিই কারিকুলামে সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টি বলা হলেও দুঃখের ব্যাপার ফলাফল প্রকাশে প্রশাসনের এত অনীহা দেখে একজন শিক্ষার্থী হিসেবে আমরা চরম লজ্জিত এবং হতাশ। এই সমস্যার তীব্র শিকার রি-এডমিশন নেওয়া শিক্ষার্থীরা। কারণ নতুন সেমিস্টারের দুইমাস ক্লাস করার পর জানতে পাররেন তারা রি-এড হয়ে গিয়েছে যা অপূরণীয় সময়ের অপচয়।

তিনি আরও বলেন, সম্প্রতি লক্ষ্য করা গেছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইটে সরাসরি সকল বিভাগের সেমিস্টার ফাইনালের ফলাফল উন্মুক্তভাবে প্রকাশের বিষয়ে তিরস্কার করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দেড় যুগ হতে চললেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অটোমেশনে যেতে পারেনি । নামমাত্র ওয়েবসাইট খুললেও সেখানে হালনাগাদ করা হয়নি গত দেড় বছরে। স্বীকৃত একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন চরম দুর্দশা সত্যিই আমাদের জন্য অনেক হতাশাজনক।

ফলাফল প্রকাশে বিলম্বের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হক তিনি বলেন, ইতোমধ্যে ৫১তম ব্যাচের সব বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। আজকের মধ্যে ৫০তম ব্যাচেরও সব বিভাগের ফলাফল প্রকাশিত হয়ে যাবে এবং ধীরে ধীরে সব ব্যাচের ফলাফল দেওয়া হবে। প্রত্যেক বিভাগকে একটা টাইমলাইন দিয়েছি কিন্তু বিভাগগুলো ফলাফল দিতে দেরি করায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের রিটেক ক্লিয়ার হলে তা ফলাফলের সাথে সমন্বয় করতে হয় তাই সিনিয়র ব্যাচের ফলাফল প্রস্তুত হলেও জুনিয়র ব্যাচের ফলাফল প্রকাশের আগে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগ সময়মত ফলাফল জমা দিলেই যথাযথ সময়ে ফলাফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হবার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ এবং ওয়েবসাইটে শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রোফাইলের আওতায় ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব এলাকা যেন এডিস মশার প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকে, সে জন্য সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউটসহ সব অংশীজনকে সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য রংপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপাচার্য। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ, শহিদ মুখতার এলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম. জিন্নাতুল বাশারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
বেরোবিতে ৪ শিক্ষক পেলেন নতুন দায়িত্ব, ৩ হলে প্রভোস্ট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়র (বেরোবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ তিনটি আবাসিক হলের প্রভোস্ট পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশ প্রকাশিত হয়। এতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। বিজয় ২৪ হলের প্রভোস্ট পদে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ। শহিদ মুখতার এলাহী হলের প্রভোস্ট পদে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. জিন্নাতুল বাশার। এ ছাড়া ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসানকে শহিদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং তিনটি আবাসিক হলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বেরোবিতে ৪ শিক্ষক পেলেন নতুন দায়িত্ব, ৩ হলে প্রভোস্ট
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত হাবিপ্রবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
ছবি : আরটিভি
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) নাহিয়ান বিন অনিককে দেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে নাহিয়ান বিন অনিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ বিষয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত আট নেতা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজ। নাহিয়ানকে দেওয়া শোকজ নোটিশ ও আট নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচজন অসচ্ছল নবীন শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
আরও পড়ুন
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন বুটেক্সের কর্মচারী, উপাচার্যের শোক
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ