ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ এএম
রাতে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা : ছবি আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে হেনস্তা ও বেধরক মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে রাজশাহী রেলওয়ে স্টেশন অভিমুখে লংমার্চ করে বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশ।

এসময় আন্দোলনকারীদের ‘আই টিটি দেখে যা, রেলপথে তোর বাপেরা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

জানা গেছে, চাচাকে রিসিভ করার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। এ সময় স্টেশনে থাকা কয়েকজন রেলওয়ে কর্মচারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মচারীরা তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেছেন আইয়ুব। বর্তমানে আইয়ূব আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন অভিমুখে এগিয়ে যাচ্ছে। এদিকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
বিরল আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার 
পা হারিয়েও দমেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা